ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

88 ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত হাদীছ-২ ৪ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বর্ণনা করেন, যে বছর মন্ধা বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে মক্কার পথে রমযান যানে সফর করলেন (এবং রাস্তায়) রোযা রাখতে থাকলেন এবং সাথের লোকেরাও রোয৷ রাখলেন । তিনি যখন কুরাউল গামীম-এ পৌছলেন তখন একটি পেয়ালায় পানি চেয় নিয়ে এতটা উঁচু করে ধরে পান করলেন যে সবাই তাকে পান করতে দেখল যাতে সবাই জানতে পারে যে, তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোযাদার নন । অতঃপর মন্ধা পর্যন্ত রোযাহীন অবস্থায় থাকলেন (কেননা মুসাফিরের জন্য রোয| রাখা ও না রাখা উভয় টির অনুমতি রয়েছে) । (মুসলিম, বুখারী) পোশাক, অলংকার ইত্যাদি প্রশন-৮৩। কালো কাপড় ব্যবহার করা জায়েয আছে কি না কোন প্রকার মাকরূহ ব 2 উত্তর 8 কিছু কিছু আলেম দোযখবাসীদের সাথে সাদৃশ্যের কারণে কালো কাপড় ব্যবহার করা মাকরূহ বলেছেন। কিন্তু তাদের এ মত দুর্বল । কালো কাপড় পরিধান করা নিঃসন্দেহে জায়েয বরং সুন্নত । . হাদীছ ঃ হযরত ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ী পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। fl (ইবনে মাজাহ) প্রশ্ন-৮৪। পাড়ী বেধে তার ঝুল পিছনে বা ডানে বামে ছেড়ে দেয়া দুরস্ত আছে কি, ন৷ মাকরূহ বা বেদআত? উত্তর 8 ডানে ছেড়ে দেওয়াও সুন্নত, পিছনের দিকেও সুন্নত । দুটি ঝুল ছেড়ে দেয়াও জায়েয আছে, একটিও । অবশ্য বামদিকে ছেড়ে দেয়ার কোন প্রমাণ নেই । ওলামায়ে কেরাম এটিকে বেদআত বলেছেন। হাদীছ-১ 8 হযরত আমর ইবনে হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর সে অবস্থা আমার .চোখে ভাসছে যে, তার মাথায় কালো পাগড়ী ছিল এবং তার দুপাল্লা তার কাধের মাঝখানে ছেড়ে রেখেছিলেন। (ইবনে মাজাহ) হাদীছ-২ ঃ হযরত উবাদা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাগড়ী বাধ, কেননা এটি ফেরেশতাদের (পোশাক) আলামত এবং তা পিছনের দিকে ছেড়ে দাও । (বায়হাকী) হাদীছ-৩ ঃ হযরত ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ী বাধতেন তখন দু'কাধের মাঝখানে ছেড়ে দিতেন । (তিরমিযী) প্রশ্ন-৮৫। অনেক মানুষের মেযাজ ও প্রকৃতি হলো তারা কাপড়, জুতা ইত্যাদি সুন্দর ও সজ্জাপূর্ণ এবং সব সময় পরিস্কার রাখা পছন্দ করে। এ কারণে তারা সব সম WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।