ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত 8৩ হাদীছ £ হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গরম গরম খাবার আনা হল। তিনি (রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম) তা খেলেন এবং খাওয়ার পর আল্লাহর শোকর আদায় করে বললেন, অনেকদিন ধরে গরম খাবার খাওয়া হয়নি। (ইবনে মাজাহ) ্রশ্ন-৮০ ৷ খাওয়ার পর খেলাল করা লোকে ছওয়াবের কাজ বলে। একি ঠিক না ভুল? উত্তর 8 অবশ্যই ছওয়াবের কাজ ও মুস্তাহাব । তবে মানুষের সামনে অভ্দ্রতার সাথে খেলাল করা ও থুথু ফেলা মাকরূহ । ঠিক তেমনি মেসওয়াক করে অন্যদের সামনে রক্ত বহানো যা তাদের নিকট ঘৃন্য মনে হয়, মাকরূহ ও নিন্দনীয় । এ মাসআলাটি বড় বড় মুহাদ্দিসগণ লিখেছেন। হাদীছ £ হযরত আবু আইয়ুব আনসারী (রাযিঃ) ও হযরত আতা (রাখিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ্ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা ওযুতে এবং খাওয়ার পর খেলাল করে, তারা উলুম । (তাবরানী, আহমদ) প্রশ্ন-৮১। দু‘্চার মাস বা সারা বছরের জন্য পরিবার পোষ্যদের খোরাকীর শস্য একবারে কিনে ফেলা মাকরূহ বা তাওয়াক্ুলের খেলাফ কিনা? উত্তর £ কখনই নয়। এ ধরনের সঞ্চয় কোনরূপ মাকরূহ বা তাওয়াক্ধুলের পরিপস্থী নয় । হাদীছ £ হযরত ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি স্ত্রীকে প্রত্যেক বছর খয়বরের ফসল থেকে আশি ওয়াসাক (প্রতি ওয়াসাক প্রায় ২২৫ কেজি) খোরমা ও বিশ ওয়াসাক যব দিতেন । (বুখারী, আবু দাউদ) প্রশ্-৮২। কথিত আছে আসরের পর পানাহার করলে কবরে আযাব হয় এবং জাত গহ দা হং [রা কহ যয একি ঠিক? উত্তর 8 আসরের পর পানাহার করা সম্পূর্ণ জায়েয ও দুরস্ত। কখনই আযাবের কারণ নয় । মৃত বাচ্চাদের রিযিকে এতে কোন প্রতিক্রিয়া হয় না। হাদীছ-১ ৪ হযরত সুওয়াদ ইবনে নু‘মান (রাযিঃ) বলেন, খায়বরের বছর (অর্থাৎ যে বছর খায়বর বিজয় হয়েছিল) আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বের হলাম । খায়বরের নিকটবর্তী সাহবা পৌছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়লেন এবং নামাযের পর খাবার চাইলেন । অর্থাৎ সমস্ত সাহাবাকে বললেন নিজ নিজ খাবার নিয়ে আসতে । কিন্তু ছাতু ছাড়া আর কিছুই আনা হল না। (সবার নিকট ছাতুই ছিল) তার (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশে ছাতুর মধ্যে পানি মিশিয়ে ছানা করা হলো। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খেলেন এবং আমরাও খেলাম অতঃপর তিনি মাগরিবের নামাযের জন্য উঠলেন । আমরাও মাগরিবের জন্য উঠলাম ৷ তিনি কুলি করলেন, আমরাও ৷ তিনি ওযু করলেন না। (বুখারী, মুয়াত্তা, নাসাঈ) WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।