ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত a CEEOL laa যারা গেলে নাপাক হয় কিনা এবং তা কি করা উচিত? | উত্তর 8 ঘি যদি জমাট বাধা হয় তাহলে যেখানে ইঁদুরটি পড়েছে সেখান থেকে এবং তার পাশ থেকে কিছুটা তুলে ফেলে দেবে। অবশিষ্ট ঘি পাক ও তা ব্যবহার করা জায়েয । তেল এবং গলিত ঘি ইদুর পড়ার কারণে সম্পূর্ণ নাপাক হয়ে যায়। তা খাওয়া জায়েয নয়। কিন্তু বাড়িতে তা দিয়ে বাতি জালানোর কাজে ব্যবহার করা জায়েয ৷ মসজিদে তা জালানো জায়েয নয়। হাদীছ 8 হযরত মায়মুনা (রাষিঃ) বর্ণনা করেন, ঘিতে যে ইঁদুর পড়ে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তিনি (রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, (যদি জমাট বাধা হয়) ইঁদুরটি এবং তার চারপাশের ঘি ফেলে দাও এবং অবশিষ্ট ঘি খেয়ে নিও । আর যদি গলিত হয় তাহলে তার নিকটবর্তী হয়ো না। (অর্থাৎ তা নাপাক সুতরাং তা ব্যবহার করবে না)। (বুখারী, তিরমিযী, ইবনে মাজাহ, নাসাঈ, আবু দাউদ, মুয়াত্তা) প্রশ্ন-৭৬। হিন্দু, খৃস্টান ইত্যাদি অমুসলিমের পাত্রে যাতে তারা অভ্দ্রতার সাথে পানাহার করে এবং কখনো নাপাক বস্তুও রান্না করে তা মুসলমানের জন্য ব্যবহার করা এবং প্রয়োজনের সময় তাতে খাবার রান্না করা জায়েয আছে কি না? উত্তর ৪ এ ধরনের পাত্র ব্যবহারের খুব প্রয়োজন পড়লে ভালভাবে পরিস্কার করে ফেললে তা ব্যবহার করা এবং তাতে খাবার রান্না করা সবকিছুই জায়েয ও ঠিক হবে। যেসব পাত্রে তারা নাপাক বস্তু রান্না করে না, সেগুলো অত্যন্ত প্রয়োজন না হলেও ব্যবহার করা জায়েয আছে। হাদীছ £ হযরত আবু ছা'লাবা (রাযিঃ) বর্ণনা করেন, আমি রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে আরয করলাম, আমরা মুশরিকদের হাড়িতে খাবার রান্না করি । তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, রান্না করো না। আমি আরয করাম, যদি খুব প্রয়োজন পড়ে এবং অন্য কোন উপায় না থাকে, তখন কি করব? তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এমতাবস্থায় সেগুলো ভাল করে পরিস্কার করে নেবে, অতঃপর তাতে রান্না করে খাবে। (বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ) ধন-৭৭। পিতল, কাসা, চীনামাটি ও কাচের পাত্র ব্যবহার করা ও তাতে খাওয়া বা খু করা জায়েয আছে কিনা? l উত্তর £ জায়েয ও দুরস্ত আছে। -১ 8 হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লান্সাহ ওয়াসাল্লাম একটি বড় পিতলের বাটিতে গোসল করতাম । (আৰু দাউদ) খৃদীছ-২ ৪ হযরত আব্ুল্াহ ইবনে জায়েদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ন ণাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে শুভাগমন করলে আমরা তাঁর জন্য একটি “তলের বাঢ়ি বের করলাম । তিনি তা থেকে ওযু করলেন । (ইবনে মাজাহ, আবু দাউদ, বুখারী) WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।