ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ٨٧
📝 نص 📖 PDF

al aa ON pay ভূমিকা sles LY pagar cle pally Shall oxlall 55 U al tun Ll cual lal, dl পাঠকবর্গের অবগতির জন্য জানাচ্ছি যে, এ সংকলনে প্রশ্ন-উত্তরসমূহ হানাফী মাজহাবের নির্ভরযোগ্য কিতাবসমূহ থেকে বিশ্লেযষণসহ উল্লেখ করার পর যে হাদীছ থেকে মাসআলাটি বের করা হয়েছে তা লিখে দেয়া হয়েছে। আপনি যখন হাদীছটির প্রতি লক্ষ্য করবেন, তখন কারোর বুঝানো ব্যতিরেকেই বুঝতে পারবেন যে, প্রশ্নের উত্তরে যে মাসআলাটি বলা হয়েছে তা এই হাদীছ থেকেই বের হয়েছে। কোথাও কোথাও দু'তিনটি প্রশ্নের পর তিন চারটি হাদীছ বা এমন একটি হাদীছ উল্লেখ করা হয়েছে যা থেকে সেগুলোর উত্তর বের করা হয়েছে। কোথাও কোথাও উত্তরের সমর্থন, উত্তর জোরালো করা বা অন্য কোন উদ্দেশ্যে ভাল মনে করে একই প্রশ্লের' উত্তরে একাধিক হাদীছ উদ্ধৃত করা হয়েছে। হাদীছের শুধুমাত্র তরজমা উল্লেখ করা হয়েছে এবং যথাসম্ভব ভাবার্থ স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। কেননা মূল আরবী বাক্য লিখলে উদুভাষী (বাংলাভাষী) পাঠকদের কোন উপকার হতো না এবং পুস্তিকার কলেবরও দীর্ঘ হত । প্রতি হাদীছের শেষে যেসব কিতাবে হাদীছটি রয়েছে, সেগুলোর নাম লিখে দেয়া হয়েছে। কোথাও কোথাও দু'এক কিতাবের নাম লিখে ক্ষান্ত করা৷ হয়েছে। আবার অনেক স্থানে ভাল মনে করে যেসব কিতাবে হাদীছটি সংকলিত আছে সে সবগুলোর নাম লিখে দেয়া হয়েছে। এ মাসআলাগুলো এমন যার উপর কোন সিলমোহর বা স্বাক্ষরের প্রয়োজন পড়ে না। কেননা স্বয়ং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীই এগুলোর সত্যায়নের জন্য যথেষ্ট এবং প্রামান্য ও নির্ভরযোগ্য সংকলকবৃন্দের কিতাবসমূহের নামই এগুলো বিবেচনার জন্য যথেষ্ট । এরূপ সুস্পষ্ট ও বিশুদ্ধ হাদীছ শোনার ও তার নীচে এরূপ নির্ভরযোগ্য কিতাবসমুহের বরাত উল্লেখ থাকার পর কোন দীনদার ব্যক্তি এ মাসআলার বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ পোষণ করার সাহস পেতে পারেন না। উলামায়ে কেরামের খেদমতে আরজ যদি কখনও এ পুস্তিকাখানি দেখবার সুযোগ হয়, তাহলে মনে রাখবেন শুধুমাত্র সাধারণ জনমানুষের উপকারের লক্ষ্যেই কিতাবটি প্রণীত হয়েছে এবং স্থানে স্থানে শব্দ, বিন্যাস, ঢং ও অনুবাদে তাদেরই কথা সামনে WwWwiislamfind.wordpress.com

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.