ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

ফিক্ছুল হাদীছ ও গুলজারে সুন্নত ৩৯ করা হবে) ৷ এরূপ কুকুরকে যদি শিকারের প্রতি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে যে পশু ধরে নিয়ে আসবে বা মেরে ফেলবে তা খাওয়া হালাল হবে। জবাই করার সুযোগ না পেলেও এবং জীবিত না পাওয়া গেলেও । কিন্তু যে শিকার থেকে কুকুর নিজে খেয়েছে তা খাওয়া হালাল হবে না এবং পরবর্তী কালের জন্য এ কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত বলে গন্য হবে না। তার মারা পশু হালাল হবে না। পরবর্তীতে আবার তিনবার পরীক্ষা করে নিতে হবে । প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাথে যদি একটি প্রশিক্ষণহীন কুকুর বা বিসমিল্লাহ বলে ছেড়ে না দেওয়া কুকুর যোগ দেয় তাহলেও তার মারা শিকার হালাল হবে না। হাদীছ £ হযরত আদী ইবনে হাতিম (রাযিঃ) বর্ণনা করেন, আমি আরয করলাম হে আল্লাহর রাসূল! আমরা এমন মানুষ যে, এসব কুকুর দিয়ে শিকার করে থাকি। অতএব আপনি বলে দিন এসবের মধ্যে কোনটি হালাল । তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যখন তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দিবে এবং ছেড়ে দেয়ার সময় আল্লাহর নাম নিবে, তখন সে তোমাদের জন্য যা রেখে দিবে তা তোমরা আহার করবে (অর্থাৎ যা থেকে সে নিজে খায়নি) । কিন্তু যদি কুকুর নিজে খায় তাহলে তোমরা খাবে না। (কেননা আমার সন্দেহ হয় যে) সে এটি নিজের জন্য রেখে দিয়ে থাকবে। আর যদি তার সাথে আরেকটি কুকুর মিলিত হয়, যা প্রশিক্ষণপ্রাপ্ত নয় বা আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেয়া নয়) তাহলেও খাবে না। (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ) প্রশ্-৬৯। কোন জীবিত পশুর লেজ, কান, চাকতি (দুম্বার পিছনে লেগে থাকে) টুকরো কেটে খাওয়া জায়েয আছে কি? / উত্তর £ সম্পূর্ণ হারাম ও নাপাক । কোন মতেই খাওয়া ঠিক নয়। হাদীছ £ হযরত ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, '্ার্সৃলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জীবিত পশুর যে অঙ্গ কেটে ফেলা হয় তা সম্পূর্ণরূপে মৃত । (ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিযী) প্রশ্-৭০। খরগোশ হালাল কিনা? শুনেছি এর নাকি স্ত্রীলোকের মত হায়েজ আসে সে কারণে তা হারাম? উত্তর ৪ নিশ্চয় তা হারাম হওয়ার পক্ষে কোন আলেমের মত রয়েছেণু তবে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হচ্ছে স্ত্রীলোকের মৃত হায়েজ হলেও তা হালাল। হাদীছ-১ ৪ হযরত আনাস (রাযিঃ) বলেন, আমরা মাররুজ্জাহরান (স্থানের নাম) এ একটি খরগোশ তাড়া করলাম (অর্থাৎ শিকার করার জন্য ভয় দেখিয়ে উঠলাম) এবং লোকেরা তাকে ধাওয়া করল। কিন্তু সবাই পরাজিত হল (অর্থাৎ কেউ ধরতে পারল না) আর আমি ধরে ফেললাম। আবু তালহার নিকট নিয়ে এলে তিনি সেটি জবাই করলেন। (রান্নার পর) তার একটি পা রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে পাঠালেন। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেটি গ্রহণ করলেন (এবং আহার করলেন) (বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ) WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।