i ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত উত্তর $ অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদীছের দ্বারা তার (সাল্লাল্লাহু আলাইচি ওয়াসাল্লাম) উট ও ছাগল জবাই করার প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নামে জবাই হয়ে যাওয়া এবং বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে হয়ে যাওয়া সম্পূর্ণতঃ রহমত । কবির ভাষায়ঃ প্রেমাস্পদের নিকট প্রাণ সঁপে দাও নইলে যমেই তা নিয়ে যাবে। হে হৃদয় তুমি নিজেই বিচার কর এটি ভাল না ওটি? এ কারণেই জবাই এর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটগুলো জবাই করছিলেন, তখন প্রতিটি উট অগ্রসর হয়ে চাইছিল যে, তিনি (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আমাকেই প্রথমে জবাই করুন। উটের গোশত তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খেয়েছেন। একবার তিনি নিজ বাদী বারীরা (রাযিঃ)-এর ঘরে গরুর গোশতও খেয়েছেন। হাদীছ-১ ৪ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লায় (হজ্জের সময়) ৬০টি উট দাড়ানো অবস্থায় নিজের হাতে জবাই করেছেন এবং মদীনাতে বড় শিংওয়ালা সাদা কালে মিশ্রিত রঙ্গের দুটি ছাগল কুরবানী করেছেন। তিনি কোরবানী করে যাচ্ছিলেন (এবং তাকবীর ও বিসমিল্লাহ পড়ে যাচ্ছিলেন) আর সেগুলোর পাজরের উপর পা রেখেছিলেন। bl (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবু দাউদ, মুয়াত্তা) হাদীছ-২ £ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি নিজের কোরবানী (দুম্বা) নিজ হাতে জবাই করতেন এবং নিজ পা তার পাজরের উপর রাখতেন। (বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ) হাদীছ-৩ £ হযরত জাবের (রাযিঃ) হজ্জের বিস্তারিত ঘটনার দীর্ঘ হাদীছের মধ্যে এও বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জবাই করার স্থানে এলেন এবং (সর্বমোট একশতটির) তেষষ্ডিটি নিজ হাতে জবাই করলেন। অতঃপর আলী (রাযিঃ)কে উটগুলো দিয়ে দিলেন। তিনি অবশিষ্টগুলো জবাই করলেন। মহানবী সাল্লান্গাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিজ কোরবানীতে শরীক করে নিলেন। অতঃপর তিনি (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) আদেশ করলেন প্রতিটি উট থেকে গোশতের টুকরো কেটে নিয়ে হাড়িতে করে পাকানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী (রাযিঃ) সেখান থেকে গোশত খেলেন এবং শুরবাও পান করলেন। (মুসলিম শরীফ) প্রশ্ন-৬৮। কোন কোন ব্যক্তি শিকারী কুকুর ছেড়ে দিয়ে শিকার করায় । এর শিকার করা পশু খাওয়া জায়েয আছে কি? উত্তর $ যে কুকুর প্রশিক্ষণ দিয়ে এবং পোষ মানিয়ে এমন করা হয়েছে যে, শিকারকে মেরে নিয়ে আসে বা ফেলে দেয় এবং তা থেকে নিজে না খায় (তিনবার পরীক্ষা করে যদি এরূপ ফল পাওয়া যায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সেটি প্রশিক্ষণপ্রাপ্ত বলে গণ্য WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।