ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

ফিক হাদীছ ও গশুশজাৱে সুন্নত ৩৫ উত্তর £৪ জোর যবরদঙ্ডি ব্যতীত স্তি ও আগ্রহের সাথে নিজের পালা অন্যকে দান করলে তা শুদ্ধ হবে। এবং এমতাবস্থায় পুরুয যদি তার পালার সময়ও অন্য স্তলরীর নিকট রাত্রি যাপন করে, তাহলে তার কোন গোনাহ হবে না। কেননা যার হক ছিল সেই অন্যকে দান করেছে। তবে হ্যা, স্ত্রীর এ হক রয়েছে যে, সে যখনই ইচ্ছা নিজের দান করা অনুমতি প্রত্যাহার করে নিতে পারে। অর্থাৎ এখন থেকে সামনের পালা আমি তাকে দিব না। আমার নম্বরে আমার নিকটেই থাকবে । হাদীছ £ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, সাওদা (রাযিঃ) যখন বৃদ্ধা হয়ে গেলেন, তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি আমার পালা আয়েশাকে দিয়ে দিলাম। (এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাযিঃ)-এর নিকট দুদিন লাগাতেন, একটি আয়েশার নিজের দিন এবং একটি সাওদা (রাযিঃ) দিন। (বুখারী, মুসলিম, ইবনে মাজা, আবু দাউদ, তিরমিযী) প্রশ্-৫৯। হায়েজ অবস্থায় স্রীর নিকট স্বামীর শোয়া ও তার শরীরে হাত লাগানো জায়েয আছে কিনা? উত্তর ৪ হায়েজের দিনগুলোতে শুধুমাত্র সঙ্গম করা নাজায়েজ । নাভী হতে হাঁটু পর্যন্ত শরীর বাদ দিয়ে অবশিষ্ট শরীর স্পর্শ করা, তার সাথে শোয়া, শরীর মেলানো সবই জায়েয । হাদীছ-১ ৪ হযরত জায়েদ ইবনে আসলাম (রাযিঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জিজ্ঞাসা করল, হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে আমার কি কি কাজ হালাল? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তার পাজামা বেঁধে নিয়ে উপরের শরীরে তোমার যা ইচ্ছা কর। (মুয়াত্তা) হাদীছ-২ $£ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবারা তাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করেছিলেন যে, হায়েজ অবস্থায় স্ত্রীদের সাথে কি আচরণ করা উচিত? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সঙ্গম ছাড়া সব কিছু কর (অর্থাৎ শোয়া, বসা, চুমা পানাহার ইত্যাদি সব কিছু জায়েয আছে। এ একটি দীর্ঘ হাদীছের অংশ) । (মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ) প্রশ্ন-৬০। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আযান দেয়ার প্রচলন রয়েছে। এতে কোন ছওয়াব আছে কিনা? উত্তর ৪ নিশ্চয় ডান কানে আযান ও বাম কানে ইকামত বলা সুন্নত ও মোস্তাহাব। হাদীছ £ হযরত আবু রাফে (রাযিঃ) বর্ণনা করেন, যখন ফাতেমার গর্ভ থেকে আলী (রাযিঃ)-এর পুত্র হাসান (রাযিঃ) জন্মখঘহণ করলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে, তিনি তার কানে নামাযের আযান পাঠ করলেন। অর্থাৎ স্বাভাবিক আযানই যা নামাযের জন্য দেয়া হয়। (তিরমিযী, আবু দাউদ) WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।