প্রকাশকের আরজ সকল প্রশংসা আল্লাহ তা'আলার বিনি বিশ্ব জাহানের প্রতিপালক । দরূদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সমগ্র মানবজাতির সর্বশেৰ পথ নির্দেশক । বর্তমান গ্রস্থখানা দারুল উলূম দেওবন্দ-এর মুহাদ্দিছ সাইয়েদ আসগার হুসাইন সাহেবের লিখিত দৃখানি পুন্তিকার সংকলন। প্রথমখানি ফিকহুল হাদীছ । এতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ হাদীছের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। দ্বিতীয়খানি গুলজারে সুন্নত । এতে দৈনন্দিন জীবনে মহানবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতসমূহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। মহানবী -সান্ধাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন মানব জাতির অনুপম আদর্শ । মানবের ইহ ও পারলৌকিক কল্যাণ সাধনে এ আদর্শের অনুসরণ অপরিহার্য । একজ্ঞন প্রকৃত মুমিন তার যাবতীয় ক্রিয়াকলাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষার আলোকে যাচাই করতে চায়, নিজ জীবন পরিচালনা করতে চায় মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুনুতের অনুসরণে । এ উদ্দেশ্য পূরণে গ্রন্থখানি যথেষ্ট সহায়ক হবে মনে করেই আমরা এর বাংলা তরজমা প্রকাশ করার উদ্যোগ নিই । আপামর পাঠকের সুবিধার্থেই ভাষা সহজ রাখা হয়েছে এবং দুখানি পুপ্তিকা “একত্রে সংকলনাকারে প্রকাশ করা হয়েছে। বর্তমানের দুর্যোগপূর্ণ মুহূর্তে গ্রস্থখানা দীনদার সুন্নত অনুসারী ভাইবোনদের উপকারে এলে আমরা কৃতার্থবোধ করব । আল্লাহ্ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন । আমীন! WwWwi.islamfind.wordpress.com
— Page 3 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.