ফিকলুল হাদীছ ও গুলজারে সুয্নত টি প্রশ্ন-৪৭। যদি কোন ব্যক্তি পান ইত্যাদি খাওয়ার জন্য আহ্বান জ্ঞানাপ বা দাওয়াত দিতে লাগল । এমতাবস্থায় নিজের রোযা প্রকাশ করলে রিয়া হবে কি? রোযার ছওয়াব কম হবে না তে? উত্তর ৪ এ ধরনের প্রয়োজনের ক্ষেত্রে প্রকাশ করার কারণে ছওয়াব কম হবে না, রিয়ার মধ্যেও সামিল হবে ন! ৷ যদি নফল রোযা হয় তবে তার আপ্যায়ন ও দাওয়াতের খাতিরে ইফতার বা রোযা ভঙ্গ করাও জায়েয আছে। অবশ্য সেটির কাযা আবশ্যক হ্বে। হাদীছ-১ 8 হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ খানার প্রতি আহুত হয়, অথচ সে রোযাদার তাহলে সে বলে দিবে যে, আমি রোযাদার । (মুসলিম, আৰু দাউদ, তিরমিযী) হাদীছ-২ $ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, একদিন আমি ও হাফসা (হযরত ওমর (রাযিঃ)-এর কন্যা এবং ' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্্রী) রোযাদার ছিলাম । আমাদের জন্য খাবার এল। (অর্থাৎ কেউ পাঠাল) এর প্রতি আমাদের আগ্রহ হল। আমরা তা খেলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে হাফসা যিনি ছিলেন বাপের বেটি (অর্থাৎ পিতা যেমন তেজস্বী ও সাহসী ছিলেন তিনিও ছিলেন তেমনি) আমার থেকে অগ্রসর হয়ে (আমার বলার পূর্বেই) বললেন, হে আল্লাহর রাসুল! আমরা দুজনে রোযাদার। আমাদের নিকট এমন খাবার এসেছে যার প্রতি আমরা আগ্রহী হয়েছি। (অতএব এখন কি করা উচিত?) তিনি বললেন, এর পরিবর্তে একদিন রোযা রেখে নেবে। (তিরমিযী) প্রশ্-৪৮। হজ্জে ছোট অবুঝ শিশু সাথে থাকলে তার হজ্জ আদায় হবে কি না এবং যেসব কাজ তার দ্বারা সম্ভব নয়, সেগুলো কিভাবে আদায় করা হবে? উত্তর ৪ শিশুদেরও হজ্জ আদায় হয় এবং মাতা-পিতাও ছওয়াব লাভ করে। যে কাজগুলো সে নিজে পারে না, সেগুলো তার মাতা-পিতা আদায় করবে। যেমন তালবিয়া তার পক্ষ থেকেও পড়বে। যেখানে পাথর নিক্ষেপ করা হয় সেখানে তার পক্ষ থেকেও পাথর নিক্ষেপ করবে। তাকে কোলে নিয়ে তাওয়াফ ইত্যাদি করিয়ে দিবে। ইহরাম বাঁধবে (খুব ছোট শিশু হলে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিলেও চলবে) । হাদীছ=১ $ হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রওহায় একদল যাত্রীর সাথে রাসূলুল্লাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাক্ষাৎ হল। তাদের মধ্যেকার এক মহিলা একটি শিশু উঁচু করে ধরে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! এরও কি হজ্জ হবে? তিনি (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যা হবে এবং তুমি ছওয়াব লাভ করবে। (মুসলিম, আৰু দাউদ, নাসাঈ, তিরমিযী) WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।