ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত ২৭ উত্তর 8 নগদ টাকা ও সোনা রূপার উপর সকল প্রকারই যাকাত ওয়াজিব হয়, তা যে কোন নিয়তেই রাখুন- ঘর তৈরীর জন্য হোক বা বিবাহের জন্য হোক। এমন কি মসজিদ তৈরীর জন্য বা হজ্জ্ব করার নিয়্যতে রাখলেও বছর অতিবাহিত হলে যাকাত ওয়াজিব । অন্য সকল প্রকারের মালে যাকাত তখনই ওয়াজিব হয়, যখন তা শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যে রাখা হয় । উদাহরণ স্বরূপ $ এক হাজার টাকার কাঠ বা কাপড় ব্যবসায়ের জন্য রেখে দিল। তাহলে এক হাজার টাকার যাকাত দিতে হবে। কিন্তু সে কাঠ যদি ঘর তৈরীর জন্য বা কাপড় যদি নিজের পরিধানের জন্য বা বিবাহ ইত্যাদির জন্য রেখে থাকে, তাহলে যাকাত ওয়াজিব হবে না। হাদীছ £ সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে মালের যাকাত দিতে আদেশ করতেন যা আমরা ব্যবসার জন্য রাখতাম । (আবু দাউদ শরীফ) রোযার মাসায়েল প্রশ্-৪৩। রোযায় পিপাসার তীব্রতা এবং গরম ইত্যাদির কারণে শরীরে ভিজা কাপড় পেঁচান বা মাথায় বার বার পানি ঢালা মাকরূহ কিনা? উত্তর ৪ হানাফী ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত হল এবং আবু হানীফা (রহঃ)-এর মতেও রোযায় এসব জায়েয আছে, কোন প্রকার মাকরূহ নয়। হাদীছ ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী থেকে বর্ণিত আছে যে, আমরা ‘আরজ'-এ (স্থানের নাম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে, তীব্র পিপাসার কারণে (অথবা গরমে) তীর মাথায় পানি ঢালা হচ্ছিল । (আবু দাউদ, মুয়াত্তা) প্রশ্-৪8। রোযাদার ব্যক্তির জন্য সুরমা লাগান মাকরূহ কিনা অথবা এতে রোযা একেবারেই নষ্ট হয়ে যায় কিনা? উত্তর £ রোযা অবস্থায় সুরমা লাগানোর কারণে রোযার কোনই ক্ষতি হয় না। রোযা নষ্ট হয় না বা মাকরূহও হয় না। যদি সুরমা লাগানোর পরেই ঘুমিয়ে যায় বা সুরমার কালো ভাব থুথুর সাথে গলায় প্রকাশ পায় তথাপি কোনরূপ মাকরূহ হবে না। হাদীছ-১ ৪ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি " ওয়াসাল্লাম রোযা অবস্থায় সুরমা লাগিয়েছেন। (ইবনে যাজাহ) হাদীছ-২ ৪ হযরত আবু রাফে (রাযিঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি . ওয়াসাল্লাম রোযায় ইছমিদ সুরমা লাগাতেন। ; (তাবরানী, বায়হাকী এবং আবু দাউদ আনাস (রাযিঃ) থেকে) হাদীছ-৩ ঃ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম-এর নিকট উপস্থিত হয়ে আরয করল, হে আল্লাহর ব্রত! আমার WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।