ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত ২৩ [মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বেতর নামায পড়তেন। এই সুন্নত । তবে যে ব্যক্তি শেষরাতে সজাগ হতে পারবে বলে নিশ্চিত নয় তার জন্য ঘুমানোর আগেই বেতর পড়ে নেয়া উত্তম ।] হাঁদীছ-২ $ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে (তাহাজ্জুদ) নামায পড়তেন, আর আমি তার ও কেবলার মাঝখানে চৌকির উপর শুয়ে থাকতাম । (বুখারী ও মুসলিম) প্রশ্-৩০। নামাযীর সামনে দিয়ে কোন ব্যক্তি চলে গেলে নামাযীর নামায ভঙ্গ হয়ে যাবে কি? যদি নামাযী ব্যক্তি অতিক্রমকারীকে ইশারা ইত্যাদির মাধ্যমে নিজেই বাধা দান করে, তাহলে নামাযে ইশারা করার কারণে কোন ক্ষতি হবে কি? উত্তর £ নামাযীর সামনে দিয়ে কেউ অতিক্রম করার কারণে নামায ফাসেদ হয় না। তবে অতিক্রমকারীর কঠিন গোনাহ হয় যদি সে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করে। নামাযীর জন্য অনুমতি আছে ইশারা করে বা তাসবীহ পাঠ করে (সুবাহানাল্লাহ) অতিক্ৰমকারীকে বাধাদান করার । তবে এ বাধাদান করা কোন জরুরী নয়। বরং বাধা দিতে চাইলে অনুমতি আছে । হাদীছ £ আবু সাঈদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কিছুই (সামনে দিয়ে অতিক্রম করে) নামাযকে ভঙ্গ করে না, অবশ্য সাধ্যমত অতিক্ৰমকারীকে বাধা দেওয়া উচিত (অর্থাৎ সুবহানাল্লাহ বলে বা ইশারা করে) । কেননা অতিক্রমকারী শয়তান (অর্থাৎ শয়তানের মত নামাযীর মন অস্থির করতে ও আল্লাহ থেকে মনোযোগ ফিরিয়ে দিতে চায় ৷) (বুখারী, মুসলিম, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ) প্রশ্৩১। মুসাল্লা ও জায়নামাযে দাড়িয়ে নামায পড়া কোনরূপ মাকরূহ ব্যতীত জায়েয আছে না কোন দোষ আছে? উত্তর ৪ যদিও মাটির উপর নামায পড়ায় অধিক বিনয় প্রকাশ পায়, তথাপি জায়নামায ইত্যাদির উপরও নামায পড়া সম্পূর্ণ নির্দোষ জায়েয । সে জায়নামায কোন প্রকারের কাপড়ে তৈরী হোক বা অন্য কোন ঘাস-পাতার তৈরী .হোক। হাদীছ-১ 8৪ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমরা বা ছোট মুসাল্লার উপর নামায পড়তেন। (তাবরানী) হাদীছ-২ ঃ হযরত মায়মুনা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়তেন আর আমি তার পাশে শোয়া থাকতাম । অথচ আমি তখন হায়েজ অবস্থায়। অনেক সময় তার কাপড় (আঁচল বা চাদরের কিনারা নামাযের মধ্যে) আমার উপর পড়ে যেত । তিনি বখুমরা (বা ছোট মুসাল্লার) উপর নামায পড়তেন। (আৱু দাউদ, বুখারী, তাবরানী) হাদীছ-৩ ঃ হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই এবং দাবাগাতকৃত চামড়ার উপর নামায পড়তেন। (আৰু দাউদ শরীফ) WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।