২২ ফিক্হুল হাদীছ ও গুলজাৱরে সুন্নত ঘাটিতে গিয়েছিল ফিরেছে কিনা) সবাই বললেন, আমার কোন খৌজ খবর পাইনি। এরপর নামাযের (ফরয) জন্য তাকবীর বলা হলো। (এ একটি দীর্ঘ হাদীছের অংখ যাতে একটি সফরের ঘটনা বর্ণনা করা হয়েছে) ৷ (আৰু দাউদ শরীফ) গ্রশ্-২৭। জোহর নামাযের পূর্বের চার রাকাআত সুন্নত যদি জামাআতের সময় হয়ে যাবার কারণে ছাড়িয়ে যায়, তাহলে ফরযের পর প্রথমে তা কাযা করবে না জোহরের পরের নিয়মিত দু'রাকাআত প্রথমে পড়বে? উত্তর $ উভয় পদ্ধতিই জায়েয আছে তা আগে পড়ক বা পরে। তবে এ ব্যাপারে উলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে যে, কোনটি উত্তম? অধিক নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত মত হলো নিয়মিত দু'রাকাআত প্রথমে পড়বে অতঃপর চার রাকাআত কাযা করবে। হাদীছ্ £ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জোহরের চার রাকাআত পরিত্যক্ত হলে তিনি তা জোহরের পরের দু'রাকাআত সুন্নতের পর আদায় করতেন। (ইবনে মাজাহ) প্রশ্-২৮। ফরজ পড়ার পর অধিকাংশ লোক নিজ জায়গা থেকে সরে সুন্নত ও নফল পড়ে থাকে৷ এটি শরীয়তের হুকুম না মানুষের মনগড়া? উত্তর $ এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হুকুম যে, যেখানে ফরয পড়েছে সেখান থেকে কিছুটা এদিক সেদিক সরে গিয়ে সুন্নত ও নফল পড়বে- ঠিক সেখানেই পড়বে না। অবশ্য যদি ফরযের পরে কিছু কথাবার্তা বলে নিয়ে থাকে, তাহলে স্থান পরিবর্তনের কোন প্রয়োজন নেই । কেননা ফরয সুন্নতের মধ্যে যে পার্থক্য করা স্থান পরিবর্তনের দ্বারা উদ্দেশ্য ছিল, তা কথাবার্তা দ্বারা অর্জিত হয়েছে। হাদীছ-১ 8 আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এটা পার না যে, যখন (ফরযের পর সুন্নত ও নফল) নামায পড়, তখন কিছুটা আগে পিছে বা ডানে বামে সরে যাবে? (আবু দাউদ, ইবনে মাজাহ) হাদীছ-২ £ হযরত আলী (রাযিঃ) বর্ণনা করেন, সুনত হলো এই যে, ইমাম নিজ জায়গা থেকে সরে সুন্নত ও নফল পড়বে। (ইবনে আবী শয়বা, আবু দাউদ) প্রশ্-২৯। নামাযরত ব্যক্তির সামনে চৌকি বা মাটির উপর কোন ব্যক্তি শুয়ে থাকলে শোয়া ব্যক্তির কোন গোনাহ হবে কি? বা নামাযীর নামাযের কোন ক্ষতি হবে কি? উত্তর £ শোয়া ব্যক্তির কোন গোনাহ হবে না, তেমনি নামাযেরও কোন ক্ষতি হবে না। এভাবে শোয়ায় কোন ক্ষতি নেই, জায়েয আছে। হাদীছ-১ £ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে (তাহাজ্জুদ) নামায পড়তেন আর আমি তার ও কেবলাদিকের দেয়ালের মাঝখানে এমনভাবে শুয়ে থাকতাম যেমন জানাযা সামনে রাখা হয়, অতঃপর তিনি যখন বেতর নামায পড়তে চাইতেন, তখন আমাকেও জাগিয়ে দিতেন। আমিও তখন বেতর পড়তাম । (বুখারী, মুসলিম, আবু দাউদ) WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।