ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ 87
📝 Text 📖 PDF

ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত ২১ ওযুর জায়গায় বা কামরায়) সুন্নত পড়তে পারে। কিন্তু ইমামের অব্যবহিত স্থানে জামাআতের সমান্তরালে এ নামায আদায় করা গুরুতর মাকরূহ। তেমনিভাবে জামাআতের পিছনে নিকটবর্তী স্থানে দাড়িয়েও পড়া উচিত নয়। যদি জামাআত একেবারেই ছাড়িয়ে যাবার আশংকা হয়, তাহলে সুন্নত পড়বে না, বরং জামাআতে শরীক হবে এবং সূর্য উদিত হন্ার পর সুন্নত কাযা পড়ে নেবে। যদি কোন কাজ বা প্রয়োজনে সূর্য উদিত হবার অপেক্ষায় না থাকতে পারে, তাহলে নিজ নিজ কাজে লিপ্ত হবে সূর্য উঁচু হলে দু'রাকাআত নামায পড়ে নেবে। যদি সুযোগই না পায় বা ভুলে যায়, তাহলেও গোনাহগার হবে না। কিন্তু অপ্রয়োজনে ফজরের পরপরই পড়ে নেয়া এবং সূর্যোদয়েরও অপেক্ষা না করা নেহায়েত মাকরূহ কাজ। এর চেয়ে না পড়াই উত্তম। হাদীছ-১ ঃ রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জামাআত শুরু হয়ে যায় তখন ফরয ব্যতীত কোন নামায পড়া উচিত নয়। তবে ফজরের সুন্নত পড়তে পারে। (বায়হাকী) হাদীছ-২ £ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নত পড়েনি, তার উচিত সূর্যোদয়ের পরে পড়ে নেয়া। (তিরমিযী শরীফ) প্রশ্ব-২৬। কতিপয় মৌলবী সাহেবের নিকট শুনেছি যে, ফজরের সুন্নত ও ফরযের মাঝখানে কথাবার্তা বলা মোটেই জায়েয নয়। এমনকি যারা সুন্নত পড়ে ফরযের অপেক্ষায় বসে থাকে, আগতস্তুকদের তাদের সালাম করাও উচিত নয়। উত্তর ৪ এতটুকু সত্য যে, ফরয ও সুন্নতের মাঝখানে কথাবার্তা এবং এদিক সেদিকের বাক-বিতণ্ডায় লিপ্ত হওয়া খুবই খারাপ ও নিষিদ্ধ । বিশেষ করে ফজরের সময়। এ খুবই বরকতময় ও আল্লাহর জিকিরের উপযোগী সময় । কিন্তু প্রয়োজনীয় কথাবার্তা এবং দ্বীনের কথা ফজরের সুন্নতের পরেও জায়েয আছে। এ সময় সালাম করতে নিষেধ করা নিতান্তই মুর্খতার পরিচয়। সালামও আল্লাহর একটি জিকির। এটি পরিত্যাগ করা উচিত নয়। হাদীছ-১ $ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত পড়ার পর আমি সজাগ থাকলে আমার সাথে কথা বলতেন নইলে তিনি নীরবে শুয়ে পড়তেন, এভাবে তিনি কাটাতেন ফরয নামাযের ' কথা তাকে জানানোর সময় পর্যন্ত । (বেলালের (রাযিঃ) অভ্যাস ছিল জামাআত ও তাকবীরের সময় হয়ে গেলে তিনি এসে তাকে সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম জানাতেন।) . (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, মুয়াত্তা মালিক) হাদীছ-২ 8 সাহল ইবনে হানজালা (রাযিঃ) বর্ণনা করেন, প্রভাত হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং দু'রাকাআত (ফজরের সুন্নত) পড়ার পর জিন্ত্রেস করলেন, তোমরা নিজেদের বাহনের কোন খৌজ খবর পেলে? (অর্থাৎ মুসলমানদের বাহনের হেফাযতকারী যে, সারা রাত পাহারা দেবার জন্য WwWwiislamfind.wordpress.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.