১৮ ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত প্রশ্-১৭। গোসল সেরে অনেকে ওয়ু করে নেয়। এটাকি জরুরী? উত্তর £ মোটেই জরুরী নয় বরং এরূপ না করা উচিত । গোসলের শুরুতে ওযু কর ' নেয়া সুন্নত । ও-ই যথেষ্ট । যদি কেউ শুরুতে ভুলক্রমে ওযু না করে থাকে, বরং গর ছাড়াই সারা শরীরে পানি ঢেলে গোসল করে নিয়ে থাকে তথাপি গোসলের পর ওয় করার প্রয়োজন নেই । পানি ঢালায় সমস্ত শরীর যখন ভিজে গিয়েছে, তাতে ওয়ও হয়ে গিয়েছে, যদিও সুন্বতের খেলাপ হয়েছে। হাদীছ £ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ্ আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর ওযু করতেন না। (তিরমিযী, ইবনে মাজাহ, আবু দাউদ) নামায ও আনুষঙ্গিক বিষয় প্রশ্-১৮। আযানের পর কতটুকু সময়ের মধ্যে জামাআাত করা উচিত? এর কোন সুন্নত বা মুস্তাহাব পরিমাণ আছে কি? উত্তর 8 মাগরিবের নামায ব্যতীত অবশিষ্ট চার নামাযে আযান ও ইকামতের মধ্যে এতটুকু সময়ের পার্থক্য রাখা মুস্তাহাব যাতে আহাররত ব্যক্তি আহার শেষ করতে পারে এবং পেশাব পয়খানারত ব্যক্তি প্রয়োজন সেরে নিতে পারে। হাদীছ ঃ হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল (রাযিঃ)কে বলেছিলেন, আযান থেমে থেমে বলবে এবং ইকামত তাড়াতাড়ি বলবে। আযান ও ইকামতের মাঝখানে এতটুকু বিরতি রাখবে যাতে আহাররত ব্যক্তি আহার থেকে, পানরত ব্যক্তি পান থেকে এবং পেশাব ও পায়খানারত ব্যক্তি নিজ কাজ থেকে অবসর হতে পারে। আর আমাকে না দেখে দাড়াবে না। প্রশ্-১৯। প্রথম রাকাআতে যে সূরা পড়া হয়েছে, তা-ই যদি দ্বিতীয় রাকাআতেও পড়া হয়, তাহলে নামাযের কোন ক্রটি হয় কি বা নামায বিশুদ্ধ হয় কি? উত্তর £ ফরয নামাযে ইচ্ছাকৃতভাবে এরূপ করলে নামাযে কিছুটা ক্রটি হয় (মাকরূহ) কিন্তু যদি ভুলক্রমে এরূপ করা হয় বা মাত্র একটিই সূরা মুখস্থ থাকে, তাহলে পুনরায় সেটি পাঠ, করা মাকরূহ নয়। নফল নামাযে ইচ্ছাকৃতভাবে এরূপ করলেও কোন ক্ষতি নেই : হাদীছ $ মুআয ইবনে আবদিল্লাহ (রাযিঃ) বর্ণনা করেন যে, জুহায়না গোত্রের এক ব্যক্তি-আমার নিকট বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাযে উভয় রাকাআতে সূরা ইযা যুলযিলাত পাঠ করতে শুমেছি। আমি জানিনা তিনি ভুলে গিয়েছিলেন না-কি ইচ্ছাকৃতভাবে এরূপ করেছিলেন। (দৃশ্যতঃ তিনি ইচ্ছাকৃতভাবেই এরূপ করেছিলেন) (আৰু দাউদ) WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।