ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ফিক্ছ্‌ল হাদীছ ও গুলজারে সুন্নত আমাদেরও এরূপেই করা উচিত। কেননা তিনি দাড়িয়ে পেশাব করতে নিযেধ করেছেন' দাড়িয়ে পেশাব করলে কাপড় নাপাক হবার আশংকা থাকে । অথচ তাৰ থেকে পবিত্র থাকতে হাদীছে বিশেষ তাগিদ ও হুঁশিয়ায়ী বর্ণিত হয়েছে। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাছ অলাইহি ওয়াসাল্লাম) বলেছেন কবরের আযাব প্রধানতঃ পেশাবের প্রতি ভ্রুক্ষেপ না করা ও তা থেকে পবিত্র না থাকার কারণে হয়ে থাকে। তাছাড়া দাড়িয়ে পেশাব করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিয়ম ও অভ্যাসের খেলাপ। তা পরিহার কর উচিত । মহানবী সাল্লাল্গাহ আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার কারণবশতঃ এরূপ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লায কোথাও যাচ্ছিলেন। পথে একটু উঁচু জায়গা ছিল সেখানে বসলে পড়ে যাবার আশংকা ছিল। তাছাড়া জায়গাটি ছিল নাপাক ও কর্দমাক্ত। কাপড়ে নাপাকি লেগে যাবার আশংকা ছিল। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোমরে ব্যথা ছিল । দাড়িয়ে পেশাব করা আরবে এরজন্য দ্রুত কার্যকরী চিকিৎসা বলে মনে করা হত। এসব কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে গিয়েছিলেন। নতুবা এ তার অভ্যাস বা নিয়ম ছিল না। এখনও যদি কারো বাস্তবিকই কোন অসুবিধা থাকে, তাহলে তার দাড়িয়ে পেশাব করা জায়েয হবে। . হাদীছ-১ ৪ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, যে ব্যক্তি তোমাদের বলবে যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে পেশাব করতেন, তোমরা তার সত্যতা স্বীকার করবে না। (অর্থাৎ কখনও তার প্রতি আস্থা রাখবে না)। তিনি, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বদা বসে পেশাব করতেন। (তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ) হাদীছ-২ $ হযরত ওমর (রাযিঃ) বর্ণনা করেন, মহানবী সাল্লাল্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাড়িয়ে পেশাব করতে দেখলেন। বললেন, হে ওমর দাড়িয়ে পেশাব করো না। হযরত ওমর (রাযিঃ) বলেন, এরপর আমি আর দাড়িয়ে পেশাব করিনি । (তিরমিযী, ইবনে মাজাহ) প্রশ্-১৪। কোন পশু মারা গেলে তার চামড়া পাক না নাপাক? তা ব্যবহার করতে হলে কিভাবে করতে হবে? উত্তর $ শুকর ছাড়া সকল পশুর চামড়া দাবাগত করলে (পাকিয়ে রঙ্গিয়ে নিলে) সম্পূর্ণ পাক হয়ে যাবে। অতঃপর তাতে পানি পান করা ও তা পরিধান করা বা তার উপর নামায পড়া এবং সকল প্রকারে ব্যবহার করা জায়েয । সে পশু জবাই করা হোক না মারা গিয়ে থাকুক । হাদীছ-১ ঃ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লায়কে চামড়া পাক হবার বিষয়ে প্রশ্ন করা হলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, দাবাগতই তার জন্য পবিত্রকরণ (অর্থাৎ দাবাগতের মাধ্যমে তা সম্পূৰ্ণ পাক হয়ে যায়) । (বুখারী, মুসলিম, নাসাঈ, আব দৃউদ) WwWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।