ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত ১৫ হাদীছ-২ 8 সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার পরিহিত জুব্বার আচল উল্টিয়ে চেহারাখানি শুকিয়ে নিলেন। (ইবনে মাজাহ) প্রশ্ন-১১। কোন কিছু খাওয়ার পরে মুখ যদি সম্পূর্ণরূপে পরিস্কার হযে যায় এবং কোন ক্ষুদ্র অংশও যদি অবশিষ্ট না থাকে, এমতাবস্থায় কুলি না করে নামায পড়ে নিলে মাকরূহ হবে কি? উত্তর ৪ যদি মুখের লালা দ্বারাই মুখ পরিস্কার হয়ে যায়, তাহলে কুলি না করেই নামায পড়ে নেয়া বিশুদ্ধ ও সঠিক হবে। অবশ্য যদি খাবারের স্বাদ অনুভব করা হয়, তবে তা মুখে নিয়ে নামায পড়া মাকরূহ এবং এ অবস্থা ফেরেস্তাদের নিকট খুবই অপছন্দ । হাঁদীছ-১ ঃ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে ওযু বা কুলি করলেন না এবং (সে অবস্থায়ই) নামায পড়লেন। (আবু দাউদ শরীফ) হাদীছ-২ ঃ ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করে অর্থাৎ চাদর, পাগড়ী ইত্যাদিতে সজ্জিত হয়ে নামাযে আগমন করেন। ইতিমধ্যে রুটি ও গোস্তের হাদিয়া আনা হল (অর্থাৎ কোন সাহাবী নিয়ে এলেন) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন লুকমা আহার করলেন এবং অতঃপর লোকদের নামায পড়ালেন, হাতে পানি লাগালেন না, (অর্থৎ কুলি ও ওযু করলেন না) । (মুসলিম শরীফ) প্রশ্ন-১২। কখনো কখনো পেট গুড়গুড় করে। তখন সন্দেহ হয বাতাস বের হয়ে ওযু ভেঙ্গে গেল কি না। এমতাবস্থায় মনের ইতস্তত ভাব নিয়ে এবং কোনদিকে নিশ্চিত না হয়ে নামায পড়ে নেয়া জায়েয ও সঠিক হবে কি? উত্তর £ এরূপ সন্দেহের কারণে ততক্ষণ ওযু নষ্ট হয় না, যতক্ষণ বাতাস বের হবার বিষয়ে নিশ্চিত না হওয়া যায়, শব্দ না শোনা যায় বা দুর্গন্ধ না পাওয়া যায়। মোটকথা কোন প্রকারে নিশ্চিত হতে হবে। যতক্ষণ সন্দেহ থাকে ততক্ষণ ওযু নষ্ট হয় না, নামায সঠিক হয়ে যায়। হাদীছ £ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি পেটের মধ্যে (গুড়গুড় ও ডাক) অনুভব করে, তাহলে যতক্ষণ না শব্দ শুনবে বা বাতাস বের হবার কথা জানতে পারবে, ততক্ষণ (ওযু করার জন্য) মসজিদ থেকে বের হবে না । অর্থাৎ তার ওযু রয়েছে, নষ্ট হয়নি । (বুখারী, তিরমিযী) প্রশ্ব-১৩। কতিপয় নব্যপস্থী ব্যক্তি বলে থাকে যে, দাড়িয়ে পেশাব করা উচিত । কেননা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন । একি সঠিক? উত্তর £ এ সম্পূর্ণ ভুল যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাস ছিল বসে পেশাব করা । WwWwiislamfind.wordpress.com
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.