১৪ ফিক্ছুল হাদীছ ও গুলজারে সুন্নত উত্তর £ এ কথা সত্য যে, কেয়ামতের পূর্বে ইলম প্রত্যাহার করা হবে। তা এরূপভাবে যে, ক্রমে ত্রুমে উলামায়ে কেরম মৃত্যুবরণ করতে থাকবেন। ফলে ইলম থাকবে না, থাকবেন না কোন ইলমধারী। কিছুকাল থেকে উলামায়ে হকের তিরোধান শুর হয়ে গেছে। হাদীছ £ঃ আমর ইবনুল আস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলা এরূপে ইলম উঠিয়ে নেবেন না যে, তা লোকদের অন্তর থেকে বের করে নেবেন। বরং উলামায়ে কেরামের মৃত্যুদান করে ইলম উঠিয়ে নেবেন। (এভাবে একপর্যায়ে) যখন কোন আলেম থাকবে না, তখন লোকেরা মুর্খদের নেতারূপে খ্রহণ করবে। তাদের নিকট কোন প্রশ্ন করা হলে তারা তার জবাব দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে অন্যদেরও পথভ্রষ্ট করবে। (তিরমিযী) ওয়ু ও গোসল, পাক ও নাপাক প্রশ্ন-৯। কখনো পানির স্বম্নতার কারণে বা অন্য কোন কারণে ওযুর সকল অঙ্গ একবার করে ধুয়ে নিলে ওযু হয়ে যাবে কি? উত্তর ৪ মাত্র একবার করে ধুয়ে নিলেও ওযু সম্পন্ন হবে। কেননা ফরয এতটুকুই ৷... তিনবার ধোয়া সুন্নত । অবশ্য অকারণে সুন্নাতের খেলাপ করলে তা নিশ্চয় নিন্দনীয় ও খারাপ হবে। হাদীছ-১ ৪ ইবনে আব্বাস (রাহি) বর্ণনা করেন, রাসূলুন্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ওযু করেছেন। অর্থাৎ প্রতি অঙ্গ মাত্র একবার করে ধুয়ে ওযু করেছেন। (বুখারী, আবু দাউদ, নাসাঈ) হাদীছ-২ ঃ জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে (অঙ্গসমূহ ধুয়ে) ওযু করেছেন, দুবার করে এবং তিনবার করেও। (মোটকথা স্থান ও পরিস্থিতি অনুযায়ী সকল প্রকারে ওযু করেছেন)। (তিরমিযী, তাবরানী মুআজ (রাযিঃ) থেকে) প্রশ-১০। ওযুর পরে কাপড় দ্বারা অঙ্গসমূহ শুকিয়ে নেয়া জায়েয না মাকরূহ? ওযুর পরে কাপড়ের আচল দিয়ে অঙ্গসমূহ শুকিয়ে নেয়া কিরূপ? উত্তর 8 নির্ভরযোগ্য ও বিশুদ্ধমত অনুযায়ী ওযু ও গোসলের পরে রূমাল ইত্যাদি দ্বারা শরীর শুকিয়ে নেয়া জায়েয আছে। তবে মোস্তাহাব হলো শুকিয়ে নিতে বাড়াবাড়ি করবে না। বরং এ রূপে শুকিয়ে নেবে যাতে কিছুটা ভিজা ভাব রয়ে যায়। ঘটনাক্রমে কখনো কাপড়ের আঁচল দিয়ে শুকিয়ে নিলে তা জায়েয আছে। তবে সর্বদা এ অভ্যাস করা মনীষীগণ অশুভ বলে বর্ণনা করেছেন। হাদীছ-১ 8 হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি লয় তত: কমের চুকরা হল ছিলি ওযুর গর অরযাত়ে। জ্যান্ত তন। WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।