ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

ফি্ুহুল হাদীছ ও গুলজারে সুরত ১৩ হাদীছ-১ $ হযরত আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবী প্রশ্ব করেছিলেন, আমরা কখনো কখনো অন্তরে এমন ধারণা অনুভব করি যে, তা বর্ণনা করা খুবই খারাপ বলে মনে হয়। (অর্থাৎ বলার উপযোগী নয়) । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যিই কি তোমরা এরূপ অনুভব কর? তারা বললেন, নিঃসন্দেহে আমরা এরূপ অনুভব করি। তিনি বললেন, এতো পরিস্কার ও সুষ্ঠু ঈমানের আলামত । (মুসলিম, আবু দাউদ) হাদীছ-২ ৪ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্‌ তা'আলা আমার উম্মতের এসব ধারণা ও কল্পনাসমূহ মাফ করে দিয়েছেন যা তাদের অন্তরে উদিত হয় যতক্ষণ না সেগুলো সে কাজে পরিণত করে বা মুখে উচ্চারণ করে। (মুসলিম ও বুখারী) প্রশ্-৬। কখনো কখনো আমল ও ইবাদত আল্লাহর উদ্দেশ্যেই করা হয়। কিন্তু যদি ঘটনাক্রমে কোন ব্যক্তি এই অবস্থা দেখতে পায় বা কোন প্রকারে মানুষের নিকট প্রকাশ পায়, তাহলে লোকটির মনে আনন্দবোধ হয়। এও কি রিয়া বা পরোক্ষ ও অস্পষ্ট শিরক বলে পরিগণিত হবে? নাকি, এর ভিন্ন কোন হুকুম আছে? উত্তর £ এ কোন রিয়া নয়, এতে কোন গোনাহও হবে না। বরং দ্বিগুণ ছওয়াৰ পাওয়া যাবে। তবে শর্ত থাকে যে নিয়্যত বিশুদ্ধ থাকতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এমন স্থানে ইবাদত করে যাতে লোকে দেখতে পায় বা এমন কোন কৌশল অবলম্বন করে যাতে সে ভাল কাজটি করে মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করবে, তাহলে তা হবে স্পষ্ট রিয়া । হাদীসে যাকে ক্ষুদ্র শিরক বলা হয়েছে। হাদীছ ৪ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল! আমি কখনো কখনো (বিশুদ্ধ নিয়্যতে) আমল করি, কিন্তু কোন প্রকারে তা মানুষের অবগত হযে গেলে আমার মনে খুবই ভাল লাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দ্বিগুণ ছওয়াব পাবে। একটি প্রকাশ্যের আরেকটি গোপনের। (তিরমিযী) প্রশ্ন-৭। সবচেয়ে গুরুতর (কবীরা গোনাহ) গোনাহ কোনটি? উত্তর 8 অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, মাতা-পিতাকে কষ্ট দেয়া, জিহাদ থেকে পলায়ন করা, সুদ খাওয়া, এতীমের মাল আত্মসাৎ করা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, ব্যভিচার করা, এগুলো গুরুতর গোনাহ । তবে সবচেয়ে গুরুতর গোনাহ আল্লাহর সাথে শিরক করা। হাদীছ ৪ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্সাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে গুরুতর গোনাহ আল্লাহর সাথে শিরক করা, (অতঃপর) মাতা-পিতাকে কষ্ট দেয়া, (অতঃপর) মিথ্যা সাক্ষ্য দেয়া। (বুখারী শরীফ) প্রশ্ন-৮। শুনেছি শেষ যুগে ইলম (ধর্মের জ্ঞান) প্রত্যাহার করে নেয়া হবে। এটা কি সত্য? ইলম কিরূপে প্রত্যাহার করে নেয়া হবে? WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।