ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১২ ফিক্ছুল হাদীছ ও গুলজারে সুন্নত হাদীছ $ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিনটি বিষয় ঈমানের মৌলিক বিষয়াবলীর অন্তর্গত (এ তিনটির অনুপস্থিতিতে ঈমানের মধ্যে শিথিলতা এসে যায়) এক, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোযণাকারী থেকে নিজের যবানকে সংযত রাখবে । (অর্থাৎ তার প্রতি অশোভনীয় কণা ও কাজ আরোপ করা থেকে বিরত থাকা)। কোন গোনাহের কারণে তাকে কাফের বলবে না এবং কোন কাজের কারণে তাকে ইসলামের বহির্ভূত বলে মনে ক্যনরে না। (আৰু দাউদ) প্রশ্ন-৪। যে মুসলমান ব্যক্তি গোনাহে লিপ্ত থাকা অবস্থায় তওবা ব্যতিরেকে মৃত্যুবরণ করে সে কি চিরকাল দোযখে পড়ে থাকবে? উত্তর $ যে ব্যক্তি দুনিয়া থেকে ঈমানদার অবস্থায় মারা যাবে এবং ঈমান অবস্থায় তার মৃত্যু হবে সে যতই গোনাহগার হোক না কেন পরিশেষে সে বেহেশতে যাবে। অবশ্য নিজ কৃতকর্মের জন্য হাজার হাজার লাখ লাখ বছর এমন কঠিন শাস্তি ভোগ করার পর তাকে দোযখ থেকে বের করে আয্না:হবে য। এক মুহূর্তও সহনীয় নয় । হাদীছ-১ $ হযরত উবাদাহ ইবনে সামিত (রাযিঃ) বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ-এর প্রতি পূর্ণ বিশ্বাস অবস্থায় মারা যাবে, সে কখনো না কখনো অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম শরীফ) হাদীছ-২ ঃ হযরত আবু সাইদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যখন জান্নাতীরা জান্নাতে এবং দোযখীরা দোষখে চলে যাবে তখন আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের বলবেন যাদের অন্তরে সরিষা বীজের পরিমাণও ঈমান আছে তাদেরও দোযখ থেকে বের করে আনো ।. যখন তাদের বের করে আনা হবে তখন তাদের শরীর পুড়ে কয়লার মত হয়ে থাকবে। অতঃপর তাদেরকে নহরে হায়াতে ফেলা হবে। সেখান থেকে তারা (সুস্থ ও পবিত্র হয়ে) বের হয়ে আসবে যেন স্রোতের আবর্জনার মধ্যে অংকুরিত বীজ । (অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে) (মুসলিম শরীফ) প্রশ্-৫। কখনো কখনো মনে এমন অনর্থক ও অশুভ ধারণা সৃষ্টি হয় যে, যদি তা মনে স্থির হয়ে যায়, তাহলে ঈমান বিলুপ্ত হতে থাকবে। সেগুলো মুখে উচ্চারণ করাও গুরুতর মনে হয়। এ ধরনের ধারণা অন্তরে আসার কারণে ঈমানের কোন ক্ষতি হবে কি? উত্তর £ এ ধরনের ধারণা শুধুমাত্র অন্তরে আসার কারণে ঈমানের কোন ক্ষতি হয় না। বরং এর দ্বারা ঈমানের পরিচয় পাওয়া যায়। কেননা শয়তান তাকে ঈমানদার মনে করেই তার মনে এসব কুমন্ত্রনা দিয়ে থাকে এবং সে ব্যক্তি সে ধারণাকে অত খারাপ এবং এতই অন্যায় মনে করেছে যে, তা মুখে উচ্চারণ করতে লজ্জা ভীতিবোধ ক্রে। WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।