ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ٨٧
📝 نص 📖 PDF

প্রশ্ব-১। কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও একত্ববাদের প্রবক্তা হয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিশ্বাস স্থাপন না করে এবং তাকে না মানে তাহলে সে কি মুসলমান হিসাবে গণ্য হবে? উত্তর 8 যতক্ষণ না সে ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার সকল বক্তব্যের সত্যায়ন ও অন্তরে তার প্রতি ভালবাসা পোষণ না করবে, সে কোনক্রমেই মুসলমান নয়। হাঁদীছ-১ $ হযরত আলী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কোন ব্যক্তি মুসলমান রূপে গণ্য হতে পারে না । (আন্তরিক ও মৌখিক) স্বীকার করবে যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবুদ নেই; আমি (মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, আমাকে তিনি সত্যই নবী করে পাঠিয়েছেন, মৃত্যু (অর্থাৎ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া) মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া এবং তাকদীর-এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। (তিরমিযী ও ইবনে মাল্গাহ) হাদীছ-২ $ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা মুমিনরূপে পরিগণিত হতে পারে না যতক্ষণ আমি তার নিকট তার পিতা, সন্তান ও অন্য সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হই । (বুখারী ও মুসলিম) প্রশ্ন-২। বান্দার নিকট আল্লাহর কোন প্রাপ্য আছে কি? থাকলে তা কি? উত্তর $ বান্দার নিকট আল্লাহর অনেক আবশ্যিক প্রাপ্য রয়েছে। যেমন- কোন ক্ষেত্রেই ভার অবাধ| ন! হওয়া । তবে সবচেয়ে বড় প্রাপ্য হলো এই যে, তার ইবাদত করা.এবং তার সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা। হাদীছ £ হযরত মুআজ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার নিকট আল্লাহর এই প্রাপ্য রয়েছে যে, তারা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। বুখারী ও মুসলিম) প্রশ্-৩। কবীরা গোনাহের কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয় কি? এবং তাকে কাফের ও বেঈমান বলা ঠিক হবে কি? উত্তর ৪ যদিও আল্লাহ্‌ তা'আলার অবাধ্যতা ও গোনাহের কাজ ছোট বড় সবই নিন্দনীয় ও দোষণীয়, তথাপি কবীরা গোনাহের কারণেও কোন মুসলমান ঈমানের বহির্ভূত বা কুফরীর অন্তর্ভূক্ত হয় না। অতএব তাকে কাফের বা বেঈমান নামে আব্যায়িত করা জায়েয নয়। বরং এ কথাটি একটি কবীরা গোনাহ। বিষয়টি ঠিক এমন যে "কোন মুসলমানকে কাফের বললে তার শাস্তি ও গোনাহ কাফের আধ্যাদানকারীর উপর বর্তায় । WwWwi.islamfind.wordpress.com

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.