প্রথম আয়াতের ‘আত ত্বারিক' শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিল্দেক্স সমযফ়ক্ান্স মন্ধার কাফেররা যখন ইসলামের দাওয়াতকে মিটিয়ে দেয়ার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছিল__এমনকি রাসূলুল্লাহ (স)-এর সৰ্বজনস্বীকৃত নির্মল চরিত্রের উপরও একের পর এক মিথ্যা দোষারোপ করতেও তারা দ্বিধাবোধ করেনি। ঠিক এমনি এক পরিস্থিতিতে সূরাটি নাযিল হয়েছে। আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো আখেরাতে আল্লাহর নিকট যে হিসাব-নিকাশ দিতে হবে, তা বিভিন্ন যুক্তি-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করা। অতপর আল্লাহ কর্তৃক তার রাসূলকে কাফেরদের বিভিন্নমুখী ষড়যন্ত্র ও কূট-কৌশলের মুকাবেলায় সাস্ববনা দান করাও এ সূরার মূল আলোচ্য বিষয়ের অন্তর্গত । প্রথমত আসমান ও তাতে দৃশ্যমান উজ্জ্বল তারকাগুলোর কসম করে বলা হয়েছে যে, দুনিয়াতে কোনো একটি জিনিসও আল্লাহর রক্ষণাবেক্ষণ ছাড়া অস্তিত্শীল থাকতে পারে না। এরপর মানুষের দৃষ্টিকে তার নিজের সৃষ্টির উপাদানের দিকে আকৃষ্ট করে বলা | হয়েছে যে, তিনি এক বিন্দু শুক্র থেকে মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন. তিনি দ্বিতীয়বারও তাকে সৃষ্টি করতে সক্ষম এবং তার নিকট থেকে তার কাজের হিসাব-নিকাশ গ্রহণ করতেও তিনি সমর্থ । এ পরিণাম থেকে তাকে কেউ রক্ষা করতেও পারবে না এবং সে নিজেও এ থেকে বেঁচে থাকার কোনো অবলম্বন পাবে না। অবশেষে বলা হয়েছে যে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ, যমীন ফেটে তা থেকে উদ্ভিদের উদ্ভব ইত্যাদি বিষয়গুলো কোনো হাসি-ঠাষ্টার বিষয় নয়। এগুলো যেমন অপরিবর্তনীয়, তেমনি কাফেরদের কূট-কৌশলের মুকাবেলায় আল্লাহর দীনের বিজয়ও অপরিবর্তনীয়। সবশেষে রাসূলুল্লাহ (স)-কে সাম্বৃনা দান করে এরশাদ করা হয়েছে যে, কাফেরদের সকল চালবাজী ও প্রতারণা অবশ্যই ব্যর্থ হবে, আপনি একটু ধৈর্য অবলম্বন করুন, এসব কাফেরদের সকল ষড়যন্ত্রের মুকাবেলায় রয়েছে আল্লাহর কৌশল । সুতরাং তাদের ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে এবং কুরআনের দাওয়াতই বিজয় লাভ করবে। WWW..boik HB BISUspot.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।