শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের ‘আল বুরূজ’ শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। ‘বুরূুজ’ শব্দটি বহুবচন, একবচনে ‘বুরজুন’ অর্থ-উঁচু ইমারত, সুরক্ষিত দুর্গ ইত্যাদি । নাখিন্লের সময্ক্ান্স এ সূরাটিও মন্ধায় নাযিল হয়েছে মন্ধার কাফের-মুশরিকরা যখন মু'মিনদের উপর পরিস্থিতিতে সূরাটি নাযিল হয়েছে। আলোচ্য বিষ্বয় এ সূরাটিতে কাফের-মুশরিকদের যুলুম-অত্যাচারের মুকাবিলায় মু'মিনদেরকে দীনের উপর দৃঢ় ও অবিচল থাকার পরামর্শ দেয়া হয়েছে। ‘আসহাবুল উখদূদ’ তথা গর্ত- অধিপতিদের পরিণতির কথা বলে মু’মিনদেরকে এ বলে সান্তনা দেয়া হয়েছে যে, গর্ত-অধিপতিরা যেমন ধ্বংস হয়েছে, তেমনি এ কাফের-মুশরিকরাও অচিরেই ধ্বংস হবে। গর্ত-অধিপতিরা সে যুগের ঈমানদারদেরকে তাদের ঈমানের কারণে গর্তে আগুন জ্বলে সেখানে পুড়িয়ে হত্যা করেছিল ; কিন্তু মু'মিনরা এক মুহূর্তের জন্যও তাদের ঈমান ত্যাগ করার কথা চিন্তাও করেনি । সর্বকালেই ঈমানের উপর মু'মিনদের ঠিক তেমনি অবিচল ও দৃঢ় থাকা উচিত । অতপর বলা হয়েছে যে, অতীতের সেই কাফের-মুশরিকরা যেমন ধ্বংস হয়েছে, তেমনি সর্বযুগের কাফের-মুশরিকরাও ধ্বংস হবে। যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মু’মিনদের উপর নির্যাতন এসেছে সেই আল্লাহ অসীম ক্ষমতাবান, তিনি আসমান- যমীন সবত্রই একক কর্তৃত্বের অধিকারী । অতএব কাফেরদেরকে এসব অপকর্মের শাস্তি তিনি অবশ্যই দেবেন। তারা চিরস্থায়ী জাহান্নামের আগুনে ভবূলবে। আর মু'মিনরা তখন চির স্থায়ীভাবে জান্নাতের সুখ-স্বাচ্ছন্দ ভোগ করতে থাকবে প্রকৃত সফলতা তো এটাই । কাফেরদের জেনে রাখা উচিত যে, তারা আল্লাহর পাকড়াও থেকে বাচতে পারবে না। ফেরাউন ও সামূদ জাতির বাহিনীও বাচতে পারেনি; কারণ আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কাফেরদের প্রতি যেমন কঠিন, তেমনি মুমিনদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময় । WWww.boikRHE #ISUspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।