এ সংকলনের চতুর্দশ খণ্ডের প্রকাশ লগ্নে এর সংকলক, সহায়ক গ্রন্থসমূহের প্রণেতা ও প্রকাশক এবং অত্র সংকলনের প্রকাশনার কাজে নিয়োজিত সর্বস্তরের সহযোগীদের জন্য আল্লাহ্র দরবারে উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি । পরিশেষে যে কথাটি না বললেই নয় তা হলো, মানুষ ভুল-ক্রটির উর্ধে নয় । আমাদের এঅনন্য দুরূহ কর্মে কোথাও যদি কোনো ভুল-ক্রুটি সম্মানিত পাঠকবৃন্দের দৃষ্টিগোচর হয়, তাহলে তা অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো । আল্লাহ তা'আলা আমাদের এ দীনী খিদমতকে কবুল করুন এবং মানবজাতিকে আল কুরআনের আলোয় আলোকিত করুন৷ আমীন। সর্ব শক্তিমান রাববুল আলামীনের লাখো কোটি শোকর, যিনি আমার মতো ভার এক নগণ্য বান্দাহর হাতে তার চিরন্তন হিদায়াতের একমাত্র মহাগুন্থ আল কুরআনের এ বিশাল খিদমত নিয়ে তার এ বান্দার জীবনকে মহিমান্বিত করেছেন। দরূদ ও সালাম | মুযনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর ৷ আল্লাহ অশেষ রহমত বর্ষণ করুন তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কিরামের উপর । মহান আল্লাহর দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তার এ নগণ্য বান্দার খিদমতটুকু-কে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন। আধুনিক প্রকাশনী বাংলাদেশের সম্বান্ত প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম । মূলত এ ধরনের তাফসীর সংকলনের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান । আমি শুধু তাদের উদ্যোগকে কাজে পরিণত করেছি । প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনোয়ার হুসাইন সাহেবের পরিকল্পনা অনুযায়ী এবং তাঁর অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলোর মুখ | দেখেছে। আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন । কাজ শুরু করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। অতপর মহান আল্লাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে। সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর শোকর পুনরায় আদায় করছি। LY: £2 >2Nল a/64fo3২ ইং www.boikRaB #tliBgspot.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।