‘ইন্ফিত্বার’ অর্থ ফেটে যাওয়া ৷ সূরার প্রথম বাক্যে কেয়ামতের দিন আসমান ফেটে যাওয়ার কথা বলা হয়েছে ; তাই প্রথম বাক্যের ‘ইনফাতারাত’ শব্দের মূল শব্দ ‘ইনফিতার' শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এটা সেই সূরা যাতে আসমান ফেটে যাওয়ার কথা বলা হয়েছে। নাখিলের সময়ক্কান্ল সূরা আত্ তাক্ভীর ও সূরা আল ইন্ফিত্বার উভয় সূরা একই সময়ে অর্থাৎ রাসূলের মান্ধী জীবনের প্রথম দিকে নাযিল হয়েছে। বিষয়বক্তু সুরা আত্ তাক্ভীর, সূরা আল ইন্ফিত্বার ও সূরা আল ইনশিকাক এ সূরা তিনটির বিষয়বস্তু একই । অর্থাৎ কেয়ামত ও আখেরাত সম্পর্কে সূরা তিনটিতে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ (স) এরশাদ করেছেন-_-“যে ব্যক্তি কেয়ামতের দিনটি চোখে দেখতে চায়, সে যেন সূরা আত্ তাক্ভীর, সূরা আল ইন্ফিত্বার ও সূরা আল ইনশিকাক পাঠ করে।” সূরার প্রথম পাচটি আয়াতে কেয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে। অতপর বলা হয়েছে যে, মানুষ দুনিয়াতে ধোকার মধ্যে পড়ে আছে। যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ শুধুমাত্র অনুগ্রহকারী নন-_তিনি ইনসাফকারীও বটে সুতরাং তার অনুগ্রহের আশা যেমন করতে হবে, তেমনি তাঁর ইনসাফের ও বিচারের ভয়ও থাকতে হবে। কেননা মানুষের সকল কাজ- কর্ম অত্যন্ত নির্ভরযোগ্য লেখকরা লিখে রাখছেন। হাশরের দিন মানুষের আগে-পেছনের সব আমলই সে জানতে পারবে। সেদিন অবশ্যই ন্যায় বিচারের মাধ্যমেই নেককার লোকদেরকে জান্নাতে এবং বদকারদেরকে তাদের কাজের প্রতিফল স্বরূপ জাহান্নামে প্রবেশ করানো হবে। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। 0 www.boikRHB BByspot.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।