কারণে তারা এ জঘন্য নিষ্ঠুর কাজ করতো । প্রথমত, অর্থনৈতিক কারণে তারি | এ কাজে প্রবৃত্ত হতো । তারা মনে করতো মেয়েদের পেছনে অর্থ খরচ করা লাভজনক | নয় ; ছেলেদেরকে লালন-পালন করলে তারা বড় হয়ে অর্থ উপার্জনে সাহায্য করতে পারবে। দ্বিতীয়ত, দেশের আর্থ-সামাজিক নিরাপত্তাহীনতার কারণে তারা পুত্র সন্তানকে নিরাপত্তা ও প্রভাবপ্রতিপত্তির জন্য সহায়ক মনে করতো ; অপরদিকে মেয়েরা প্রতিরক্ষায় সাহায্য করতে সক্ষম ছিল না। তৃতীয়ত, সুশাসনের অনুপস্থিতিতে শত্রুগোত্র কর্তৃক আক্রান্ত হলে মেয়েরা লুণ্ঠিত হতো এবং দাসীরূপে বিক্রীত হতো । তাই উল্লিখিত কারণে তারা কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলার মত জঘন্য কাজে লিপ্ত হতো । আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাদের এ নিষ্ঠুর অমানবিক কাজকে অত্যন্ত ঘৃণাভরে উল্লেখ করেছেন। যে কারণে হাশরের ময়দানে তাদেরকে সম্বোধন করে এ জঘন্য কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না ; বরং জীবস্ত পূতে ফেলা নিল্পাপ মেয়েটাকে | জিজ্ঞেস করা হবে যে, তাকে কোন্ অপরাধে হত্যা করা হয়েছে। তখন হত্যাকারী | মাতা-পিতাকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে এবং | তাকে হত্যা করার কাহিনী সবিস্তারে বলতে থাকবে । আশ্চর্যের বিষয় এই যে, যে জাহেলী সমাজে নিষ্ঠুর পিতা তার নিজের সন্তানকে মাটিতে জীবিত পুঁতে ফেলছে, সেই সমাজও এমন অমানবিক কাজ সমর্থন করছে ; অথচ রাসূলুল্লাহ (স) যখন তাদের নৈতিক পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন তখন এই সমাজ-ই তার ঘোর বিরোধিতা করেছিলো । এ আয়াতের মাধ্যমে আখেরাতের অপরিহার্যতা সুস্পষ্টর্ূপে ফুটে উঠেছে। জীবত্ত প্রোথিত মজলুম মেয়েটির উপর যে অত্যাচার হয়েছে, তার উপর যারা এ অত্যাচার করেছে তাদের এ কাজের প্রতিক্রিয়াতো দুনিয়াতে কিছুই হয়নি ; অথচ যুক্তি ও বুদ্ধির দাবী তাদের কাজের প্রতিক্রিয়া হওয়া । বিজ্ঞানের সূত্র অনুযায়ীও এ প্রতিক্রিয়া অবশ্যন্তাবী । বিজ্ঞানী বলে, Every action has its equal or opposit re-action. অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমপরিমাণ বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অতএব জাহেলী সমাজের এ হত্যাকারীদের ক্রিয়ার প্রতিক্রিয়া সম্ভব হবে এমন একটি স্থান ও সময় থাকা অবশ্যম্ভাবী, আর সেটাই হলো আখেরাত । কারণ, এ মেয়েটির উপর এ অমানবিক যুল্ম চলাকালীন তার ফরিয়াদ শোনার মতো কেউ তখন ছিল না। তখনকার কোনো | ব্যক্তি, সমাজ বা সামাজিক আইনও সেই নির্মমতার সহায়ক ছিল। অতপর ইসলাম এ জঘন্য প্রথাকে নির্মূল করেছে। শুধু তাই নয়, ইসলাম মেয়েদের লালন-পালন করা এবং তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে ঘর-সংসারের কাজে পারদর্শী করে গড়ে তোলাকে অনেক বড় সওয়াবের কাজ বলে ঘোষণা দিয়েছে রাসূলুল্লাহ (স) এরশাদ করেছেন__ “যে ব্যক্তি দুটি মেয়েকে লালন-পালন করে-_এভাবে তারা বালেগ হয়ে যায়, কেয়ামতের দিন সে আমার সাথে এভাবে থাকবে । একথা বলে তিনি নিজের আঙ্গুলগুলো মিলিয়ে দেখালেন” | www.boikitduidgspot.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।