সূরাটির নাম ‘আত-তাকভীর’। শব্দটি একটি মূল শব্দ (মাসদার)। যা থেকে সূরার প্রথম বাক্যের ০,,$ শব্দটি উৎপন্ন হয়েছে। ‘আত তাকভীর’ অর্থাৎ গুটিয়ে নেয়া, আর তা থেকে উৎপন্ন ০,,$ অর্থ গুটিয়ে নেয়া হয়েছে'। ‘আত তাকভীর’ নামকরণ দ্বারা বুঝানো হয়েছে যে, এটা সেই সূরা যাতে গুটিয়ে ফেলার বিষয় আলোচনা করা হয়েছে। নাহিন্লের সময়ক্ান্স অন্যান্য মাক্ধী সূরার মতো আলোচনার বিষয়বস্তু-ই সাক্ষ দেয় যে, সূরাটি রাসুলুল্লাহ (স)-এর মাকী জীবনের প্রথম দিকে নাযিল হয়েছে। বিষয়বস্তু সূরার প্রথম থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত কেয়ামতের প্রথম পর্যায়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। অতপর সপ্তম থেকে ১৪ আয়াত পর্যন্ত কেয়ামতের দ্বিতীয় পর্যায় তথা হাশরের ময়দানের অবস্থা আলোচনা করা হয়েছে। ১৫ আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত রেসালাত তথা রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের সত্যতার পক্ষে কসম করে বিভিন্ন যুক্তি পেশ করা হয়েছে। যেমন কসম করা হয়েছে তারকারাজী, রাত এবং প্রভাতকালের । এসব বস্তুর কসম করে যে কথাটি বলা হয়েছে, তাহলো-_এ কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে সম্মানিত বাণী বাহকের মারফতে রাসূলের নিকট এসেছে। সুতরাং এ কিতাবকে অবিশ্বাস, অবহেলা ও উপেক্ষা করা তোমাদের কোনো মতেই উচিত নয়। কেননা, রাসূল তোমাদের নিকট যথাযথভাবে আল্লাহ্র বাণী ও নির্দেশ স্বরূপ এ কিতাবকে পৌছে দিয়েছেন। তিনি সম্মানিত ফেরেশতা জিবরাঈলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এ কিতাব লাভ করেছেন। অতএব তোমরা এটাকে মেনে নিয়ে এর নির্দেশ অনুসারে জীবন যাপন করো। 0 www.boiki®l3 Bl3Uspot.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।