শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম শব্দটিকেই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিলেকর সমযফ্সকান্স সুরাটি মাক্কী। রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের প্রথম দিকেই সূরাটি নাযিল হয়েছে। রাসূলুল্লাহ (স) মক্কাতে কাফের সরদার উতবা, শাইবা, আবু জেহেল, উমাইয়া ও আব্বাস ইবনে আবদুল মুত্তালিব প্রমুখ নেতৃবৃন্দের সামনে দীনের দাওয়াত পেশ করছিলেন। তখনো এসব কাফেরের সাথে রাসুলুল্লাহ (স)-এর মেলামেশা বন্ধ হয়ে যায়নি ৷ তাদের সাথে বিরোধ তখনো প্রকট হয়ে উঠেনি । রাসূলুল্লাহ (স) এসব সরদারদের সামনে দাওয়াতী আলোচনায় ব্যস্ত ছিলেন, এমন সময়ে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) যিনি একেবারে প্রথম দিকে ঈমান আনয়নকারীদের একজন ছিলেন__তিনি রাসূলুল্লাহ (স)-এর খেদমতে উপস্থিত হন এবং তীকে কিছু প্রশ্ন করেন ও উত্তরের জন্য পীড়াপীড়ি করেন। তিনি অন্ধ হওয়ার কারণে রাসূলুল্লাহ (স)-এর আলোচনায় ব্যস্ত থাকার কথা জানতে পারেননি। ইবনে উন্মে মাকতুমের এ আচরণ রাসূলুল্লাহ (স)-এর নিকট বিরক্তিকর ঠেকে। এ ঘটনা উপলক্ষে সূরা আবাসা নাযিল হয়। এ ঘটনা থেকে সূরাটি মাক্কী হওয়ার কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় । be আলোচ্য বিষয় সূরার প্রথম দিককার আলোচনা থেকে মনে হতে পারে যে, অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা)-এর প্রতি বিরক্তিভাব প্রকাশের জন্য আল্লাহ তাআলা ভার নবীকে বুঝি তিরস্কার করেছেন ; কিন্তু পুরো সূরাটি অধ্যয়নের পর সহজেই প্রতীয়মান হয় যে, এ সূরায় আল্লাহ তাআলা কুরাইশ সরদারদের প্রতি তাদের সত্য-বিরোধিতার কারণে__ক্রোধ প্রকাশ করেছেন। অপর দিকে রাসূলুল্লাহ (স)-কে তীর সত্য দীনের দাওয়াত দানের সঠিক পদ্ধতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সূরায় রাসূলুল্লাহ (স)- কে এ নির্দেশনা-ই দেয়া হয়েছে যে, দীনের দাওয়াত দানের ব্যাপারে প্রত্যেক ব্যক্তিকে গুরুত্ব সহকারে শামিল করতে হবে---হোক সে ব্যক্তি দুর্বল, প্রভাব প্রতিপত্তিহীন ও অক্ষম । প্রকৃত গুরুত্হীন সে ব্যক্তি যে সত্যবিমুখ ; সে সমাজে যত বড় মর্যাদার আসনে আসীন থাকুক না কেন। www.boikRHB%Bgspot.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।