শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফালাক ও আন নাস সূরা আল ফালাকের নামকরণ হয়েছে সূরার প্রথম আয়াতের ‘আল ফালাক’ শব্দ দ্বারা । ‘আল ফালাক’ শব্দের অর্থ-‘বিদীর্ণ হওয়া'। আর সূরা ‘আন নাস’ নামকরণ করা হয়েছে উক্ত সূরাতে বারংবার উল্লিখিত ‘আন নাস’ শব্দের দ্বারা । আন নাস অর্থ- ‘মানুষ’ তবে উভয় সুরার একটি যৌথ নাম রয়েছে। সূরা দুটির যৌথ নাম রাখার কারণ হলো__উভয় সূরার আলোচ্য বিষয়ের পারস্পরিক নৈকট্য ও সামঞ্জস্য । যৌথ নামটি হলো ‘সূরাতুল মু'আওবিযাতাইন'’ অর্থাৎ আল্লাহর নিকট ‘আশ্রয় চাওয়ার দুটো সূরা’ । এ সূরা দুটো পাঠ করে সর্বপ্রকার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। নাখিলের সময়কান্স সূরা দুটো একই সময়ে একই সাথে নাযিল হয়েছে। তবে সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে না-কি মদীনায় নাযিল হয়েছে এ ব্যাপারে মতপার্থক্য আছে। অবশ্য এ মতপার্থক্যের ভিত্তিও আছে। কিন্তু যারা মন্ধায় নাযিল হওয়ার কথা বলেন, তীরা তীদের সাথে দ্বিমত পোষণকারীদের যুক্তি খণ্ডনের পর এটা সুস্পষ্ট হয়ে যায় যে, সূরা দুটো মাকী । আলোচ্য বিষয় রাসূলুল্লাহ (স)-এর আবির্ভাবের পূর্বে সম পৃথিবী বিশেষ করে আরবের সমাজ ব্যবস্থা সর্বদিক থেকে বাতিল শক্তির নিয়ন্ত্রণে ছিল। তিনি যখন ইসলামের দাওয়াতের সূচনা করলেন তখন বাতিল শক্তি এ দাওয়াতের মধ্যে নিজেদের ধ্বংসের আওয়াজ শুনতে পেলো । তীর দাওয়াত যতই বিস্তৃত হতে লাগল, ততই এ বাতিল কুফরী শক্তির বিরোধিতাও চরম আকার ধারণা করলো । তাঁকে এ কাজ থেকে বিরত রাখার জন্য তারা কোনো প্রকার চেষ্টাই বাদ রাখলো না! তাকে বুঝিয়ে-শুনিয়ে, দৈহিক-মানসিক দিক থেকে নির্যাতন করে, লোভ- লালসা দেখিয়ে-_কোনো মতেই যখন এ কাজ থেকে ফেরানো গেল না, তখন তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেয়ার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো। এরকম একটা কঠিন সময়ে আল্লাহ তাআলা এ সূরা দুটো নাযিল করে তাঁকে বলছেন যে, আপনি এদেরকে বলে দিন-_“আমি ভোরের সৃষ্টার আশ্রয় চাচ্ছি সমুদয় সৃষ্টির দুষ্কৃতি থেকে, গভীর রাতের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুঁকদানকারী নারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে। । আমি আশ্ৰয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের ইলাহের__আত্মগোপনকারী কুমন্ত্রণা- al www.boikiSBI BIS spot.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।