শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন মজীদের অন্যান্য সূরাগুলোর নামকরণ যে নিয়মে হয়েছে সুরা ইখলাস-এর নামকরণ সে নিয়মে হয়নি। সাধারণত সূরার একটি শব্দকে বেছে নিয়ে সূরার নামকরণ করা হয়েছে। ‘ইখলাস’ শব্দটি সূরার কোথাও উল্লেখিত নেই। তবে সূরার মূল বক্তব্য ও বিষয়বস্তুর আলোকে এর নামকরণ হয়েছে। এ দিক থেকে ‘ইখলাস’ শব্দটিকে সূরার | | আলোচ্য বিষয়ের শিরোনাম বলা যায় । যে ব্যক্তি এ সূরার মূল বক্তব্য বুঝে শুনে এর শিক্ষার ওপর ঈমান আনবে, সে শিরক থেকে মুক্তি লাভ করে খালেস তাওহীদের আলোকে নিজেকে আলোকিত করবে। নাখিল্লের সময়বগন্ল সূরা ইখলাস রাসূলুল্লাহ (স)-এর মাক্কী জীবনের প্রথম নাযিল হয়েছে। এ সম্পর্কিত বিভিন্ন হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ (স) মানুষদেরকে যে আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান জানাচ্ছিলেন, তার মৌলিক সত্তা ও অবস্থা সম্পর্কে জানতে চাইতো । আর এ | ধরনের অবস্থা নবুওয়াতের প্রথম দিকেই ঘটেছিল । লোকদের প্রশ্নের জবাবে এ সূরা নাযিল হয়। এর আগে আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে বিস্তারিত বিবরণ সম্বলিত কোনো আয়াত নাযিল হয়নি । আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো ‘তাওহীদ’ । যুগ-যুগাস্তর ধরে দুনিয়ার মানুষ আল্লাহর স্বরূপ নির্ধারণ করতে গিয়ে যে ভ্রান্ত ধারণা-বিশ্বাসের শিকার হয়েছে, এ সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সেসব ধারণা-বিশ্বাসের মূলোৎপাটন করে দিয়েছেন। সেকালে মানুষ নিরাকার আল্লাহর আকার কল্পনা করে সে অনুযায়ী মাটি বা পাথরের মূর্তী বানিয়ে তার পূজা- উপাসনা করতো । এসব মুশরিকদের কোনো দেব-দেবীই জোড়াবিহীন ছিল না । তাদের দেব-দেবীরা পানাহার করতো । তাদের বিশ্রাম ও নিদ্রার প্রয়োজন ছিল। কতক লোক গাছ- পাথর ইত্যাদির পূজা করতো । অপর কিছু লোক গ্রহ-নক্ষত্রের পূজারী ছিল। ইয়াহুদীরা | ওযায়ের (আ)-কে আল্লাহর পুত্র বলতো । খৃষ্টানরা আবার হযরত ঈসা (আ)-কে আল্লাহর পুত্র এবং তার মাতা মারইয়াম (আ)-কে আল্লাহর স্ত্রী বানিয়ে নিয়েছিল । এই ছিল তৎকালীন সমাজের বাস্তব চিত্র । আল্লাহ তাআলা এসব বাতিল আকীদা-বিশ্বাসের মূলোৎপাটন করেন এবং তদস্থলে নির্ভেজাল তাওহীদ তথা আল্লাহর পরিচয় তুলে ধরেন । বলা হয়__হে নবী! আপনি এদেরকে বলে দিন যে, আল্লাহ একক সত্তা । তিনি সর্বদিক থেকে মুখাপেক্ষী- হীন । তিনি কাউকে জন্য দেননি এবং কারো থেকে জন্মগ্রহণও করেননি । আর তার সমকক্ষও | সত্তা বা কোনো বস্তু নেই ৷ | = www.boiksabringspot.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।