শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের শেষ শব্দ ‘আল কাফিরূন'-কেই এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাখিল্ের সময়কান্স এ সূরাটি মাক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ আছে। তথাপিও অধিকাংশ মুফাস্সির মাক্ধী হওয়ার সপক্ষে মত প্রকাশ করেছেন। তাছাড়া সূরার আলোচ্য বিষয়ও মাক্ধী হওয়ার প্রমাণ দেয়। আন্লোচ্য3 বিষয় এ সূরাতে শিরক-এর সাথে তাওহীদের সম্পর্কহীনতার ঘোষণা দেয়া হয়েছে। তাওহীদ তথা ইসলামের সাথে শিরক-এর কোনো আপোষ হতে পারে না। কারণ শিরক হলো আল্লাহর একত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক মানুষের বানানো বা মনগড়া অসার মতবাদ, যার কোনোই ভিত্তি নেই । অপরদিকে তাওহীদ হলো দুনিয়াতে মানুষের সূচনালগ্ন থেকে আম্নিয়ায়ে কেরামের মাধ্যমে মানুষের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত মতাদর্শ । সুতরাং এ দুটো বিপরীতমুখী মতাদর্শের একই ব্যক্তির মধ্যে সহাবস্থান কোনো মতেই সম্ভব নয়। কাফের-মুশরিকরা এ ধরনের একটি আপোষ ফর্মুলা রাসূলুল্লাহ (স)-এর সামনে হাযির করে বলেছিল-_ “এসো এক বছর তুমি আমাদের সাথে আমাদের উপাস্য দেবতাগুলোর উপাসনা করো। আর এক বছর আমরাও তোমার সাথে তোমার উপাস্য মা'বুদের উপাসনা করবো।” মুশরিকদের এ আপোস প্রস্তাবের প্রতিবাদেই সূরাটি নাযিল হয়েছে। এতে বলা হয়েছে-_ “(হে নবী!) আপনি তাদেরকে বলে দিন যে, ‘হে কাফেররা তোমরা যাদের উপাসনা কর, আমি সেগুলোর উপাসনা করি না ; আর আমি যার ইবাদাত করি, তোমরাও তার উপাসনাকারী নও ; সুতরাং তোমাদের মনগড়া জীবন ব্যবস্থা নিয়ে তোমরা থাকো-_আমি আমার (আল্লাহ প্রদত্ত) জীবন ব্যবস্থা নিয়ে আছি।” অন্যত্র বলা হয়েছে__“হে মূর্খের দল! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদাত করতে বলছো”! এ সূরা অবতীর্ণের সময় যেসব কাফের সেখানে উপস্থিত ছিল, তাদের অনেকেই পরবর্তীকালে শিরক-এর সাথে সম্পর্কচ্ছেদ করে ইসলামের ছায়াতলে আশ্রয় খহণ করেছিল। আর বর্তমানকালেও যারা ইসলাম গ্রহণ করে, তারা শিরক-এর সাথে সম্পর্কচ্ছেদ করেই ইসলাম গ্রহণ করে। সুতরাং এ সুরা ইসলাম ও শিরক-এর সহাবস্থানের www.boikials #sUspot.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।