শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার সর্বশেষ শব্দ ‘আল মা‘উন'’ শব্দটি এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এর অর্থ নিজ প্রয়োজনীয় গৃহস্থালী ছোট ছোট দ্রব্যসামগ্রী । নাখিন্সের সময়কান্ল এ সূরাটিও মাক্ধী বা মাদানী হওয়ার ব্যাপারে মতপার্থক্য রয়েছে। তবে সূরার আলোচনায় এমন সাক্ষ বিদ্যমান রয়েছে যার দ্বারা এটা মাদানী হওয়ার প্রমাণ পাওয়া যায়। যেমন সূরায় নামাযের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী নামাযী এবং লোক দেখানো নামায আদায়কারীদের সম্পর্কে কঠোর অভিসম্পাত-বাণী উচ্চারিত হয়েছে ; এর দ্বারা মুনাফিকদের প্রতি ইংগিত করা হয়েছে । আর মুনাফিকদের আবির্ভাব মদীনাতেই হয়েছিল। সুতরাং সূরাটি মাদানী হওয়ার সম্ভাবনাই সর্বাধিক । আন্দোচয বিষ্বয় পরকালে অবিশ্বাসী লোকদের নীতি ও চরিত্র আল্লাহ তাআলা এ সূরায় তুলে ধরেছেন। এসব লোকের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হলো এরা ইয়াতীম-অসহায়দের তাদের অধিকার থেকে বঞ্চিত করে। এরা ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ ও বিষয়-সম্পত্তি থেকে বেদখল করে তাখ্বাস করে । ইয়াতীমরা তাদের অধিকার দাবী করলে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এদের চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা কখনো দর্িদ্র-মিসকীনদেরকে খাদ্য- পানীয় কিছুই দেয় না। আর অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করে না। এসব লোকের তৃতীয় চরিত্র-বৈশিষ্ট্য হলো এরা নামাযের ব্যাপারে গাফিল ; তবে মুসলিম সমাজের সুযোগ লাভের জন্য নামাযী সেজে জামায়াতে হাযির হতেও তাদেরকে দেখা যায়। এভাবে তারা প্রমাণ করতে ব্যর্থ চেষ্টা করে। আসলে এরা নামাযের গুরুত্ব উপলব্ধি করে নামায আদায় করে না ; বরং নামাযের প্রতি তাদের অবজ্ঞা-উদাসীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা এমন নামাযীদের প্রতি অভিসম্পাত ঘোষণা করেছেন। কারণ তারা লোকদেখানো কাজ করে। এসব লোকের অপর প্রধান একটি চরিত্র বৈশিষ্ট্য হলো এরা নিত্য প্রয়োজনীয় ছোট ছোট গৃহস্থালীর সরঞ্জাম ; যেমন দা, খস্তা, কোদাল ইত্যাদি প্রতিবেশীদেরকে ব্যবহার করতে দেয় না। 0 WWw..boikSi BgUspot.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।