শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন ED) সূরা আল কুরাইশ [চ্াতায়াত করতে পারছো। এটা আল্লাহর ঘরের থিদমত ও সেবা করারই ফলশ্রচতি | সুতরাং তোমাদের উচিত এসব দেবদেবীর পূজা-উপাসনা বাদ দিয়ে একমাত্র এ ঘরের প্রতিপালকের ইবাদাত করা । তোমাদের সকল অভাব-অভিযোগ ও প্রয়োজন পূরণের জন্য একমাত্র তাঁর 'নিকটই প্রার্থনা জানানো । তিনিই তোমাদেরকে ক্ষুধায় আহার ও বিপদে-আপদে নিরাপত্তা দিয়েছেন। তোমরা যেখানেই যাও সেখানে আল্লাহর ঘরের খাদেম হিসেবে সম্মান-মর্যাদা পাও। এমনকি আরবের চোর-ডাকাতরাও তোমাদের ধন-সম্পদ লুঠতরায করে না, তোমাদের ওপর হামলা করে না । তোমাদের প্রতি আল্লাহর এসব দয়া-অনুগ্রহ তোমরা কিভাবে ভুলে যেতে পার। অতএব তোমাদের উচিত-_এসব দেব-দেবীর পূজা ছেড়ে এ ঘরের প্রতিপালকের ইবাদাত করা, নচেত তোমাদের নিকট থেকে এ নিয়ামত তিনি কেড়ে নিয়ে গেলে তোমরা পদে পদে অপমানিত ও লাঞ্কিত হতে থাকবে। www.boiRREfiHbgspot.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।