শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের ‘কুরাইশ’ শব্দ দ্বারাই এর নামকরণ করা হয়েছে। নাখিল্সের্স সময়ক্কান্ল অধিকাংশ মুফাস্‌সিরের মতে, সূরাটি মাক্ধী সূরার ৩ আয়াত__ “সুতরাং তারা ইবাদাত করুক এ ঘরের প্রতিপালকের”__ দ্বারাও সূরাটি মাক্কী হওয়ার প্রমাণ পাওয়া যায়। কারণ সূরাটি মাদানী হলে কা'বা ঘর সম্পর্কে বলতে গিয়ে ‘এ ঘরের' (2 ৩4!) বলাটা উপযোগী হয় না। সুরাটি মাদানী হলে কা'বাঘর যেহেতু মদীনা থেকে অনেক দূরে অবস্থিত, তাই ইংগিতবাচক বিশেষ্য ‘হাযা’ না বলে ‘যালিকা’ বলাই যথার্থ ছিল। যেহেতু ‘হাযা’ দ্বারা নিকটে অবস্থিত জিনিস বুঝায়, তাই সূরাটি মাক্ধী হলেই ‘হাযা’ তথা ‘এই’ বলাটা যথাৰ্থ হয়। সুতরাং সূরাটিকে ‘মাক্কী' বলেই অধিকাংশ তাফসীরবিদ মত পেশ করেছেন। আল্লোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো কুরাইশ কাফেরদেরকে মূর্তীপূজা পরিত্যাগ করে কা’বার প্রতিপালক আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান জানানো। রাসূলুল্লাহ (স)-এর আগমনের অনেক আগে থেকেই মক্কার কুরাইশ সম্পুদায় মূর্তীপূজার মত জঘন্য মূর্খতায় নিমজ্জিত ছিল। স্বয়ং কা'বা ঘরেই তারা ৩৬০টি দেব- দেবীর মৃর্তী স্থাপন করেছিল। তাছাড়া তারা বিভিন্ন প্রকার সামাজিক কুসংস্কারেও লিপ্ত হয়ে পড়েছিল। কুরাইশরা দেব-দেবীর মূর্তীকে ‘আল্লাহ’ বলতো না-_তা মনেও করতো না ; তবে তারা যা বলতো, তাহলো-_ ‘এসব দেব-দেবীর মূর্তী পূজ৷ দ্বারা তাদের দয়৷- অনুগ্রহই আমরা পেতে চাই, যাতে করে এরা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে।' এ আশায় তারা এদের নিকট প্রয়োজন পূরণ তথা অভাব-অভিযোগ পূরণ করার প্রার্থনা জানাতো। অথচ সম আরবদের মধ্যেই কুরাইশদের বংশীয় আভিজাত্য, সম্মান- মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ও যশ-সুনাম সর্বজন স্বীকৃত ছিল। এর একমাত্র কারণ ছিল -_তারা আল্লাহর ঘর কা’বার সেবায়েত ও পৃষ্ঠপোষক । এ কা'বার বদৌলতেই তারা আবরাহার হাতী-বাহিনীর আক্রমণ থেকে রেহাই পেয়েছিল । তাই আল্লাহ তাআলা তাদের প্রতি তার বহুবিধ বদান্যতা ও অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এরশাদ করেছেন যে-_হে কুরাইশরা! তোমরা শীতকালীন ও গ্রীশ্বকালীন ব্যবসায়িক সফরে অভ্যস্ত য় পড়েছ । তোমরা দেশ থেকে দেশাস্তরে নিরাপদে ও সম্মানের সাথে ব্যবসায়িক সফরে | www.boiKdBEBgspot.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।