শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন ED সূরা আল ছুমাযাহ্‌ [নিমগন অপরাধী ও নিরাপরাধ সবাইকে ভ্বালাবে না এবং সকল অপরাধীকে সমানভাবেও জ্বালাবে না ; বরং অপরাধীর হৃদয়ের মধ্যস্থলে পৌছে অপরাধের মাত্রা নির্ধারণ করে | সে অনুসারে তার জ্বালানোর পরিমাণ নির্ধারণ করবে। হৃদয়ে পৌঁছার কথা এজন্যই বলা হয়েছে যে, হৃদয় বা অস্তরই হলো কুফরী ও অসৎ চিন্তা-চেতনার মূল উৎস। ৮. অর্থাৎ ‘হুতামা’ নামক আগুনের গর্তে ফেলে দেয়া হলে অপরাধী সেখানে বাধা থাকার কারণে নড়াচড়াও করতে পারবে না এবং সেখান থেকে বের হওয়ার মত কোনো ছিদ্রপথও তাতে থাকবে না। ৯. মুফাস্সিরীনে কিরাম ‘ফী আমাদিম মুমাদ্দাদাহ’-এর কয়েকটি অর্থ বলেছেন (১) জাহান্নামের দরযাগুলো বন্ধ করে দিয়ে সেখানে সুউচ্চ থাম পুতে দেয়া হবে। (২) অপরাধীরা আগুনের মধ্যে স্থাপিত উঁচু উঁচু থামের সাথে বাধা অবস্থায় থাকবে । (৩) আগুনের শিখাগুলো সুউচ্চ থামের মত উপরের দিকে উঠতে থাকবে। সূরা আল হুমাযাহ্র শিক্ষা ১. যারা দুনিয়াতে ধন-সম্পদের অহংকারে মত্ত হয়ে অন্যদের পেছনে অপবাদ রটায় বা অন্যদেরকে তুঙ্ছ-তাচ্ছিল্য করে সামনে মুখের ওপর অপমান ও লাঞ্চনাদায়ক কথাবার্তা বলে,' তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের সতকর্বাণী । ২. যে কোনো উপায়ে হোক না কেন অর্থ-সম্পদকে কৃপণতার মাধ্যমে কুক্ষিগত করে রাখা এবং সময়ে সময়ে তা হিসেব করে করে আত্মতৃপ্ত লাভ করা হীন মানসিকতার পরিচায়ক ৷ এ ধরনের মানসিকতা পরিত্যাজ্য । ৩. আখেরাতে তো বটেই, দুনিয়াতেও এসব সঞ্চিত অ্থ-সম্পদ সঞ্চয়কারীর শাঙির উপকরণ না হয়ে অশাত্ডির কারণ হয়ে দাড়ায় । সৃতরাং অধিক সম্পদ কুক্ষিগত করে না রেখে মানুষের উপকার সাধনে নিয়োগ করাই বুদ্ধিমানের কাজ । ৪. আখেরাতের কঠিন আযাবের কথা স্বরণ করে তা থেকে বাঁচার জন্য নিজেদের সার্বিক শক্তি- সামথ আল্লাহ ও তাঁর রাসূল নিদেশিত পথে নিয়োজিত করা প্রত্যেক মু'মিনের কতর্ব্য। কারণ সেখানে আযাব থেকে রেহাই পাওয়াই চূড়ান্ত সফলতা । 0 www.boikK#°dgspot.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।