নামকরণ ইতিপূর্বেকার কয়েকটি সূরার মত এ সূরার নামও সূরার প্রথম আয়াতের একটি শব্দ থেকে গৃহীত হয়েছে। আয়াতের ‘আল হুমাযাহ্’ শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ ‘করা হয়েছে। নাখিলন্দের সময়কাল | সকল মুফাসূসিরের একমত্যে সূরাটি মাক্ধী । তাছাড়া সূরাটির বিষয়বস্তু ও বর্ণনা | ধারার আলোকেও সূরাটি মাক্ধী জীবনের প্রথম দিকের সূরা বলেই সুস্পষ্টভাবে অনুমিত হয়। জআালোচ্য বিষ্বয্স দুনিয়ার ধনিক শ্রেণীর লোকদের গর্ব-অহংকার, অন্যদের: পেছনে নিন্দাবাদ করা, যে কোনো উপায়ে হোক অর্থ-সম্পদ সঞ্চয় করা ও তা হিসাব করে করে আত্মতৃপ্তি লাভ করা এবং সেসব সম্পদ চিরস্থায়ী মনে করা ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এ সময় এসব লোকের উল্লিখিত মানসিকতা ও কর্মচরিত্রের প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে, প্রকাশ্যে-অপ্রকাশ্যে এসব নিন্দাকারীদের ধ্বংস অনিবার্য । তারা তাদের ধন-সম্পদের গর্ব-অহংকারে স্বেচ্ছাচারী আচরণ দেখিয়ে চলেছে। তারা মনে করছে যে, তাদের ধন-সম্পদ চিরস্থায়ী । কক্ষণো নয়, তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে । ‘হুতামা’ নামক আগুনের গর্তে তাদেরকে তাদের ধন-সম্পদসহ নিক্ষেপ করা হবে, যে আগুন তাদের কলিজা ছেদ করে যাবে। তারা সেখানে আবদ্ধ হয়ে থাকবে। সেখান থেকে তাদের পালাবার কোনো পথ থাকবে না। 0 www.boiktehmgspot.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।