শব্দে শব্দে আল কুরআন সূরা আল আসর [দ্অিপ্রকাশ্য এমনকি মনের গভীরে যে নিয়ত বা উদ্দেশ্য লুকায়িত তাও তিনি জানেন "| | মোটকথা আল্লাহকে তার যাবতীয় ‘সিফাত’ সহকারে মুখের স্বীকৃতি, আস্তরিক বিশ্বাস | ও কার্যে রূপায়ণই হলো ঈমান । ঈমানের দ্বিতীয় পর্যায় রাসূলকে মানা । অর্থাৎ রাসূলকে আল্লাহর নিযুক্ত পথপ্রদর্শক ও একমাত্র নেতা হিসেবে মৌখিক স্বীকৃতি, আস্তরিক বিশ্বাস ও কার্যে রূপায়ণ হলো ঈমানের দ্বিতীয় পর্যায় । তাকে এমনভাবে মানতে হবে যে, তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন, তা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন এবং তা সবই অবশ্যই সত্য গ্রহণযোগ্য । ফেরেশতা, অন্যান্য নবী-রাসূল ও আসমানী কিতাবসমূহ এবং কুরআনের প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনার মধ্যে শামিল । কেননা তিনিই এগুলো শিক্ষা দিয়েছেন। ঈমানের তৃতীয় পর্যায় আখেরাতের প্রতি ঈমান মানুষের এ দুনিয়ার জীবনই শেষ নয় ; বরং মৃত্যুর পরে মানুষকে পুনরায় জীবিত করে উঠানো হবে। তখন মানুষকে অবশ্যই এ জীবনের সকল কার্যক্রমের হিসাব-নিকাশ দিতে হবে। তখন যে যথার্থ অর্থে মু'মিন বলে গণ্য হবে তাকে পুরস্কৃত করা হবে এবং যে মু'মিন হিসেবে গণ্য হবে না সে চিরস্থায়ী আযাবে নিপতিত হবে। এটাই হলো আখেরাতের প্রতি ঈমান। 8. ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো ‘সৎকাজ'। এটাকে ‘আমলে সালেহ’ বলা হয়েছে। ‘সৎকাজ’ দ্বারাই ঈমানের পরিচয় পাওয়া যায়। বীজ ও চারার মধ্যে যে সম্পর্ক, ঈমান ও আমলের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান । বীজ মাটিতে রোপণ করার পর যদি চারা না গজায়, তাহলে বুঝতে হবে এ বীজ সঠিক বীজ নয়, অথবা বীজ নষ্ট হয়ে গেছে। অনুরূপ ঈমান আনার পর যদি তা সৎকাজ রূপে প্রকাশিত না হয়, তাহলে বুঝতে হবে যে, তার ঈমান যথার্থ অর্থে ঈমান নয়। আবার ঈমান ছাড়াও কোনো সৎকাজ গহণীয় নয়। কেননা ঈমান আনার পরেই সৎকাজের কথা বলা হয়েছে । মানুষকে ক্ষতির হাত থেকে বাচাতে পারে ঈমান আনার পরের সৎকাজ । সুতরাং ঈমানবিহীন সৎকাজ দ্বারা যেমন ক্ষতি থেকে রেহাই পাওয়া যাবে না, তদ্রপ সৎকাজ বিহীন ঈমান দ্বারাও ক্ষতি থেকে রেহাই পাওয়া যাবে না। ৫. বাতিলের বিপরীতে ‘হক’ শব্দটি ব্যবহৃত হয়। ‘হক’-এর একটি দিক হলো সত্য, সঠিক, ন্যায়-ইনসাফ এবং ঈমান-আকীদার অনুকূল কথা ও কাজ । আর এটাই হলো প্রকৃত হক । ‘হক’-এর অপর দিক হলো-_আল্লাহ ও বান্দার অধিকার সম্পর্কিত, যা আদায় করা মানুষের জন্য ওয়াজিব । ‘হক'-এর দাবী হলো-_হকের বিরুদ্ধে বাতিলের পক্ষ থেকে যে প্রতিবন্ধকতা আসবে তা দূর করার জন্য যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া । আর এ কাজ একা একা বিচ্ছিনুভাবে সন্ভব নয়। ‘হক’পস্থীদের পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক উপদেশ-এর মাধ্যমে এটা সম্পাদন হতে পারে। আর আন্তাহ কর্তৃক বর্ণিত ক্ষতি থেকে বাচার জন্য এটা তৃতীয় শর্ত । মানুষের সমাজে এ ব্যবস্থা না থাকলে সেই সমাজ সামখিকভাবে ক্ষতির সন্মুখীন হতে বাধ্য। ‘হক’-এর ভুলুষ্ঠিত হতে দেখেও হক পন্থীরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাহলে তারা সেই মহাক্ষতি থেকে, www. boiki®83 fb spot.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।