সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ ‘আল আসর'’-কে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিল্লের্স সময্সক্চান্স সূরাটি মাক্ধী বা মাদানী হওয়ার ব্যাপারে মুফাস্সিরীনে কিরামের মধ্যে মতভেদ থাকলেও এর সংক্ষিপ্ত ব্যাপক অর্থবোধক ও হৃদয়খ্রাহী ভাষা মাক্ধী হওয়ার সাক্ষ বহন করে। উল্লিখিত বৈশিষ্ট্য মাঙ্ধী সুরাসমূহের মধ্যেই পাওয়া যায় ; সুতরাং সূরাটিকে মাক্কী সূরা হিসেবে অভিহিত করা যায় । আলোচ্য বিষয় ‘আল আস্র’ সূরাটি অতিশয় ছোট্ট হলেও এর বক্তব্য অত্যন্ত ব্যাপক । বলা যায় যে, এতে ‘বিন্দুতে সিন্ধু’ লুকিয়ে আছে। মানব-জীবনের আসল নীতি-আদর্শ ও কর্মগত ভূমিকা কি হওয়া উচিত তা এ ছোট্ট সুরাটিতে তুলে ধরা হয়েছে। ইসলামী জীবন- ‘চরিত্রের একটি সংক্ষিপ্ত কপ এতে অংকন করা হয়েছে। ইমাম শাফেয়ী (র) এ জন্যই বলেছেন যে, কোনো মানুষ এ সূরাটিকে নিয়ে যদি গভীরভাবে চিন্তা করে, তবে তার হেদায়াতের জন্য এ সূরাটিই যথেষ্ট । আর এ কারণেই সাহাবায়ে কিরামের দু'জন যদি একত্রিত হতেন, তাহলে একে অপরকে সূরাটি না শুনিয়ে পরস্পর বিচ্ছিন্ন হতেন না। আল্লাহ তাআলা-_মানব জীবনে সাফল্য ও ব্যর্থতার চারটি মূলনীতি এখানে পেশ করেছেন। সে চারটি মূলনীতি হলো__(১) ঈমান, (২) আমলে সালেহ তথা নেক আমল, (৩) পারস্পরিক সত্যের উপদেশ দান, (৪) পারস্পরিক ধৈর্যের উপদেশ দান। এ চারটি মূলনীতি থেকে সরে পড়লে ইহকাল-পরকালে মানুষের ধ্বংস অনিবার্য । 0 www. boikiFHB #ISUspot.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।