সূরার প্রথম শব্দ ‘আল ‘আদিয়াত’ দ্বারা এর নামকরণ হয়েছে। নাখিন্সদেক্স সময়ক্ান্ল পূর্ববর্তী সূরার মত এ সূরারও নাযিলের সময়কাল সম্পর্কে মতভেদ থাকলেও সূরার বিষয়বস্তু ও বর্ণনাভঙ্গিতে সূরাটি মাক্বী যুগের প্রথম দিকে নাযিল হয়েছে বলে সুস্পষ্টভাবে অনুমিত হয় । আলন্নোচয বিষয় মানুষের আখেরাত অবিশ্বাসের ভয়াবহ পরিণাম, মহাবিচারের দিনে মানুষের সকল আমলসহ মনের গভীরে লুকায়িত গোপন ইচ্ছা-বাসনা ও উদ্দেশ্য এবং বিচার-বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে এ সূরায় আলোচিত হয়েছে। প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত পটভূমিকা হিসেবে বলা হয়েছে যে, তদানিস্তন মরু আরবের মানুষের যুলুম-অত্যাচার হানাহানি, সামাজিক জীবনে মানুষের দুর্ভোগ, এক গোত্রের প্রতি অপর গোত্রের রাতের অন্ধকারের আক্রমণ, ধন-সম্পদ লুণ্ঠন, নারী অপহরণ ও ধর্ষণ, অপহরণকৃত নারীদেরকে দাসী বানানো, যুদ্ধ-বিগরহ ও নিরাপত্তাহীনতা ইত্যাদির একমাত্র কারণ আখেরাত তথা পরকালে অবিশ্বাসের ফলশ্রুতি। অতপর বলা হয়েছে যে, মানুষ আল্লাহ প্রদত্ত শক্তি-ক্ষমতার অপব্যবহার করে তাঁর নিয়ামতের না-শোকরী করছে। তারা সম্পদের মোহে অন্ধ হয়ে পড়েছে। তাদের জেনে রাখা উচিত__তাদেরকে অবশ্যই পুনরায় জীবিত করে উঠানো হবে। তাদের যাবতীয় কর্মকাণ্ডের সংরক্ষিত সাক্ষ- প্রমাণ তাদের সামনে উপস্থিত করা হবে। এসব সাক্ষ-প্রমাণের পক্ষপাতহীন চুলচেরা বিচার-বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। সকলের প্রতি ন্যায়বিচার করা | হবে, কারো প্রতি বিন্দুমাত্রও যুলুম করা হবে না। সুতরাং মানুষের উচিত সেদিনের কথা স্মরণে রেখে দুনিয়ার জীবনকে নিয়ন্ত্রণ করা ; নচেত সেদিন তাদেরকে ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে হবে। www.boikKgB*tgspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।