শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

‘সূরার প্রথম আয়াতের ‘যিলযালাহা’ শব্দ থেকে ‘যিলযাল’-কে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিন্সের সময়কাল সূরাটি মাক্ধী জীবনে নাযিল হয়েছে, না কি মাদানী জীবনে নাযিল হয়েছে এ নিয়ে মতপার্থক্য থাকলেও এর বিষয়বস্তু ও বর্ণনাভংগি থেকে অনুমিত হয় যে, সূরাটি মাক্বী জীবনেই নাযিল হয়েছে। কারণ মাক্নী সূরাগুলোতেই ইসলামের বুনিয়াদী আকীদা-বিশ্বাস অত্যন্ত আকর্ষণীয়ভাবে মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। আর এ থেকে ধারণা করা | যায় যে, সুরাটি মাক্ধী জীবনের প্রাথমিক দিকে নাযিল হয়েছে। আল্লোচয বিষয় | সূরাটির মূল আলোচ্য বিষয় আখেরাতের জীবন । অবশ্যই দুনিয়ার জীবনের সামখিক কার্যক্রমের রোজ-নামচা মানুষের সামনে পেশ করা হবে। মানুষের সকল তৎপরতার পরিবেশে ভাসমান রয়েছে। কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র তৎপরতাও বিলীন হয়ে যায় না। মহামহিম | সর্বশক্তিমান আল্লাহ তার কুদরতে সবই সংরক্ষণ করে রাখছেন। মানুষ কল্পনাও করতে পারে না যে, এ নিষ্প্রাণ পরিবেশ থেকে মানুষের সকল তৎপরতার সাক্ষাত তার সামনে হাযির করা হবে। আল্লাহর নির্দেশে কে, কি কাজ, কখন, কিভাবে করেছে তার পুংখানুপুংখ নামায়ে আমল সেদিন তার সামনে সে উপস্থিত দেখতে পাবে। বালুকণা পরিমাণ ভাল কাজের | . হিসাব যেমন বাদ থাকবে না, তেমনি অণু পরিমাণ মন্দ কাজের হিসাবও বাদ থাকবে না। সকল কিছুর-সচিত্র প্রতিবেদন সে দেখতে পাবে। সেদিন তাকে.বলা হবে-_আপন কাজের প্রতিরেদন নিজেই পড়ো, তোমার.নিজের হিসাব নেয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট । সুতরাং মানুষের সদাসতর্ক অবস্থায় জীবন পরিচালনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য । www.boikiss filaUspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।