নামকরণ সূরার প্রথম শব্দটি দ্বারাই তার নামকরণ করা হয়েছে। নাখিল্সেক্স সময়ক্কান্স কিছু কিছু মতপার্থক্য থাকা সত্বেও অধিকাংশ মুফাস্্সিরের মতে এ সূরা মক্কায় অবতীর্ণ প্রাথমিককালের সূরাগুলোর অন্যতম ৷ ‘হাযাল বালাদিল আমীন’ (এ নিরাপদ শহরটি) কথাটি দ্বারাই প্রমাণিত হয় যে, সুরাটি মন্ধায় অবতীর্ণ । মদীনায় অবতীর্ণ হলে মক্কা সম্পর্কে ‘এ শহরটি’ বলা হতো না। তাছাড়া সূরার বিষয়বস্তুও মাক্ধী সূরাসমূহের বিষয়বস্তুর সাথেই সামঞ্জস্যশীল। আলোচ্য বিস্বয় তিনটি প্রধান ধর্ম ইহুদী, খৃষ্টান ও মুসলমানদের ধর্ম-কর্মের উৎপৃত্তি ও বিকাশস্থল তিনটি শহরের এবং সিনাই পর্বতের কসম করে আল্লাহ তাআলা ভাল কাজের সুফল ও মন্দ কাজের কুফল সম্পর্কে এ সূরায় আলোচনা করেছেন। ‘তীন'’, “যায়তুন' ও ‘বালাদিল আমীন’-এ তিনটি শহর হলো নবী-রাসূলদের আবির্ভাব ও বিকাশের স্থান। আর সিনাই পর্বতে মূসা (আ) আল্লাহর ওহী লাভ করেছিলেন এবং আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। আল্লাহ তাআলা শহর তিনটি ও সিনাই পর্বতের কসম করে বলছেন যে, তিনি মানুষকে অতি উত্তম আকার-আকৃতি বিশিষ্ট ও সুঠাম করে সৃষ্টি | করেছেন । নবুওয়াতের মত অতি উচ্চ পদমর্যাদায় মানুষকেই অভিষিক্ত করেছেন। অতপর বলা হয়েছে যে, এ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষই মন্দ কাজে নিজেকে জড়িয়ে নৈতিক অধঃপতনের এত নিমনস্তরে পৌছে যায় যে, এতো নিমনস্তরে অন্য কোনো সৃষ্টি পৌছতে পারে না । তবে যারা ঈমান ও নেক আমলের পথ অবলম্বন করে, তারাই একমাত্র এ অধঃপতন থেকে রক্ষা পেয়ে নিজেদের উচ্চমর্যাদা রক্ষা করতে পারে। মানুষের সমাজে এ দু’ ধরনের বাস্তব অবস্থা দেখতে পাওয়া যায় । উপরোক্ত বাস্তব অবস্থার ভিত্তিতে বলা হয়েছে যে, যেহেতু মানুষের মধ্যে পরস্পর বিরোধী এ দু’ স্বভাবের মানুষ রয়েছে, তখন মানুষের কর্মফলকে. কিভাবে অস্বীকার করা যেতে পারে ? অধপতনের নিম্ন স্তরে পতিত লোকদের কাজের কোনো শাস্তি এবং | www.boikREE #itlgspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।