শব্দে শব্দে আল কুরআন সূরা আদ দ্বোহা | আলোকিত করে। পথহারা মানুষকে সঠিক পথ দেখাতে গিয়ে অবর্ণনীয় দুঃখ-কষ্ট | ভোগ ও অপরিসীম সবর অবলম্বনের মাধ্যমে তার হেদায়াত লাভের মত নিয়ামতের প্রকাশ ঘটিয়েছেন। ইয়াতীমদের অভিভাবকত্ব খহণের মাধ্যমে ইয়াতীম হিসেবে তার প্রতি কৃত আল্লাহর নিয়ামতের প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা এ একটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে মানুষের প্রতি বর্ষিত আল্লাহর অগণিত-অসংখ্য নিয়ামতের শুকরিয়া স্বরূপ মৌখিকভাবে ও ব্যবহারিকভাবে তার প্রকাশ করার নির্দেশ এ আয়াতে দান করেছেন। ১. মানব জীবনে সুদিন ও দৃদিন উভয়ই মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা নিধার্রণ করে দিয়েছেন । রাত ও দিন যেমন মানব কল্যাণেই নিধার্রিত, তেমনি সৃখ ও দুঃখ আল্লাহ তাআলার একটি ক্কাভাবিক নিয়ম / সুতরাং সুখের সময় যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের সময়ও আল্লাহর নিকট তাওবা-ইতিগফার করতে হবে__ ভেঙে পড়া যাবে না। ২. সকল অবস্থায়ই দীনের দাওয়াতের কাজ জারী রাখতে হবে । মনে রাখা দরকার একনিষ্ঠতার সাথে অবিচ্ছিন্ভাবে কাজ করে যেতে থাকলে আম্লাহ অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটাবেন । আমাদেরকে নিরাশ হলে চলবে না। ৩. দৃঃসময়ের কথা স্বরণে রেখে সুসময়ের সৃযোগকে কাজে লাগাতে হবে। ৪. ইয়াতীমদের প্রতি কোমল আচরণ দেখাতে হবে এবং যথাসাধ্য সাহায্য-সহায়তা দান করতে হবে। ৫. প্রাথীকে সে সাহায্যপ্রার্থী হোক বা দীন সম্পকে কোনো কিছু জানতে আগ্রহী কোনো লোক হোক বিরক্তি প্রকাশক কোনো কথা বলা যাবে না ; তার প্রার্থীত জিনিস দেয়া সম্ভব না হলে বিনয়ের সাথে. অক্ষমতা তাকে জানাতে হবে । | ৬. আল্লাহ প্রদত্ত অগণিত নিয়ামতের শুকরিয়া সকল অবস্থায় মৌখিক ও ব্যবহারিকভাবে | প্রকাশ করে নিয়ামতের হক আদায় করতে হবে। 0 www.boikKeB*BBgspot.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।