শব্দে শব্দে আল কুরআন সুরা আশ শামৃ্স সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটিকেই তার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিন্দের সময়কাল সূরার বিষয়বস্তুর আলোকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ (স)-এর মাক্ধী জীবনের প্রথম দিকে যখন বাতিলের বিরোধিতা চরম আকার ধারণ করেছিল, তখনই এ সূরা নাযিল হয়েছে। আলোচ্য বিষম পাপ ও পুণ্য এবং ন্যায় ও অন্যায়ের পার্থক্য বুঝানোই সূরার মূল আলোচ্য বিষয় । আলোচ্য বিষয়ের আলোকে সূরাটিকে দু' ভাগে ভাগ করা যায়। প্রথম আয়াত থেকে দশম আয়াত পৰ্যন্ত একটি অংশ । এতে তিনটি বিষয় বর্ণিত হয়েছে। এক $ চাদ-সুরুয, দিন-রাত ও আসমান-যমীন যেমন প্রভাব ও ফলাফলের দিক থেকে পরস্পর বিরোধী, তেমনিপাপ-পুণ্য এবং ন্যায়-অন্যায়ও প্রভাব এবং ফলাফলের দিক থেকে পরস্পর বিরোধী । উভয়ের প্রকৃতি যেমন ভিন্ন, তেমনি ফলাফলও ভিন্ন হতে বাধ্য । দুই £ আল্লাহ মানুষকে পঞ্চ ইন্দ্রিয় ও বুদ্ধি-বিবেক দান করে এক অনুভূতিহীন জীব হিসেবে সৃষ্টি করে ছেড়ে দেননি ; বরং তার মধ্যে পাপ-পুণ্য ও ন্যায়-অন্যায়ের পার্থকা করার বোধ সৃষ্টি করে দিয়েছেন। সে যেন ভাল হওয়া বা মন্দ হওয়ার সুফল-কুফল বুঝতে পারে। তিনঃ মানুষের মধ্যে তিনি ভাল-মন্দের পার্থক্যবোধ দিয়ে সে অনুসারে সংকল্প ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও তাকে দিয়েছেন, যেন সে স্বেচ্ছায় তার মধ্যকার সৎ প্রবণতাকে জাগিয়ে দিয়ে এবং অসংৎপ্রবণতাকে দমিয়ে রেখে নিজের আত্মাকে পবিত্র করতে পারে, যা তার সফলতার পূর্বশর্ত এবং যার উপর তার ভবিষ্যত নির্ভরশীল। আর যদি মানুষ অসংপ্রবণতাকে জাগিয়ে দিয়ে সৎ প্রবণতাকে দমিয়ে দেয় তা হলে সে ব্যর্থ । একাদশ আয়াত থেকে সুরার শেষ পর্যন্ত সূরার দ্বিতীয় অংশ । এ অংশে ইতিহাস খ্যাত একটি জাতির উদাহরণ পেশ করে বুঝানো হয়েছে যে, আল্লাহ প্রদত্ত প্রকৃতিগত জ্ঞান থাকার পর হেদায়াত তথা সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথপ্রদর্শক হিসেবে নবী-রাসূলের প্রয়োজন রয়েছে। নবী-রাসূলগণ মানুষের প্রকৃতিগত জ্ঞানকে | I All - বা) শ. শ. কু. ১৪/১৮ www.boiki®HH BlBUspot.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।