সৰস ক ._ প্রথম আয়াতের, ‘আল বালাদ’ শব্দটিকে এ সূরার নাম হিসেবে খহণ করা হয়েছে। ‘বালাদ’ শব্দের অর্থ শহর । এর দ্বারা রাসূলুল্লাহ (স)-এর জন্মস্থান পবিত্র ‘মক্কা’ শহর বুঝানো হয়েছে। নাখিল্সে্স সময়কান্স সূরার বিষয়বস্তুর আলোকে জানা যায় যে, এ সূরা কুরআন নাযিলের প্রথম দিকের সূরাসমূহের অন্তর্ভুক্ত । মক্কার কাফেররা যখন রাসুলুল্লাহ (স)-এর বিরোধিতায় অশোভন আচরণ, ঠাষ্টা-বিদ্বূপ, জান্নাত-জাহান্নামের ব্যাপার সম্পর্কে বিভিন্ন ধরনের কটাক্ষ এবং আসমানী গযবকে মিথ্যা মনে করে তা নিয়ে আসার জন্য রাসূলকে বলার মত ধৃষ্ঠতাপূর্ণ কথা বলতে লাগল, তখনই তাদের কথার জবাবে এ সূরা নাযিল হয়েছে। ' আন্দোচন3 বিষয় এ সূরায্ন যেসব বিষয় আলোচিত হয়েছে তন্ধ্যে প্রধান প্রধান বিষয় হচ্ছে__সূরার দ্বিতীয় আয়াতে রাসূলুল্লাহ (স)-কে মক্কা বিজয়ের সুস্পষ্ট ভবিষদ্বাণী প্রদান করা হয়েছে। সূরার প্রথমাংশে সৎকর্মের আলোচনা করা হয়েছে। দুনিয়াতে মানুষের অবস্থান ও মর্যাদা এবং মানুষের জন্য দুনিয়ার অবস্থান ও মর্যাদা সম্পর্কে এ সূরাতে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ মানুষকে তার সৌভাগ্য ও দুর্ভাগ্য উভয় দিকের পথই সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন। সৌভাগ্যের পথে চলে সে শুভ-পরিণতি লাভ করতে পারে, অথবা দুর্ভাগ্যের পথে চলে সে অশুভ পরিণতির ঝুঁকি নিতে পারে। এটা নির্ভর করবে তার কার্য-প্রচেষ্টা ও পরিশ্রমের উপর । সূরা আন নাজম ৩৯ আয়াতে বলা হয়েছে £ = ১ ০১১১U ৯১] অৰ্থাৎ ‘মানুষের জন্য প্রচেষ্টার অতিরিক্ত কিছুই নেই’ অতপর মানুষের উপর উচ্চতর কোনো তত্বাবধায়ক নেই বলে তাদের যে ভুল ধারণা রয়েছে তার প্রতিবাদ করা হয়েছে। মানুষ যে তার ধন-সম্পদ ও ব্যয়-ব্যবহারের আধিক্যের অহংকার করে সে সম্পর্কে আল্লাহর নিকট তার জবাবদিহির সম্মুখীন হওয়ার কথা বলা হয়েছে। অতপর বলা হয়েছে যে, মানুষের সামনে ভাল-মন্দ দুটো পথই খুলে দেয়া হয়েছে, সে ইচ্ছা করলে ভাল পৃথেই চলতে পারে। তবে এতে রয়েছে কষ্ট । আবার সে চাইলে মন্দ পথেও চলতে পারে, এ পথে চলার জন্য তাকে তেমন কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটু গা এলিয়ে দিলেই নিম্নমুখী এ পথের সর্বনিম্ন স্তরে গিয়ে পৌছা যাবে। WWW..boiki8B BlSUspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।