ালাললাক দলদপ নেস স্লো নামক্ুক্সণ সূরার প্রথম শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিলেন্স সময়কান্স K মন্ধাবাসীরা যখন মুসলমানদের উপর যুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল তখন তাদের আদ, সামূদ ও ফেরাউনের পরিণতির উদাহরণ পেশ করে সতর্ক করা হয়েছে । শানেনুযুল এক সময় আরববাসীরা বলেছিল যে, আল্লাহ তাআলা যদি মানুষকে ভাল কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি দিতেন তবে দুনিয়াতেই তো তাৎক্ষণিকভাবে তা দিয়ে দিতেন। দুনিয়াতে যখন তা দিচ্ছেন না, তখন আখেরাত তথা মৃত্যুর পরেও দেবেন না। পুনরুজ্জীবন, হাশর-নশর, জান্নাত-জাহান্নাম একটি ভিত্তিহীন কথা ছাড়া কিছুই নয়। আরববাসী কাফেরদের এসব কথার জবাবে সূরা আল ফাজ্র নাযিল হয় । আলোচ্য বিষয় এ সূরার প্রধান আলোচ্য বিষয় হলো মু'মিন ও কাফের উভয় দলের কর্মের বিবরণ পেশ করা। এ পর্যায়ে পরকালের শাস্তি ও পুরস্কার সম্পর্কে আলোচনা করাও এর আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত । কারণ, মক্কার লোকেরা পরকালে অবিশ্বাসী ছিল। সূরার প্রথমে ভূমিকারূপে কতিপয় জাতির নাম উল্লেখপূর্বক তাদের পাপের শাস্তির আলোচনা, করা হয়েছে। সূচনাতে ফাজ্র, দশ রাত্র, জোড়-বিজোড় ও চলমান রাতের শপথ করা হয়েছে। অতপর মানব-ইতিহাসের খ্যাতনামা জাতি আদ, সামূদ ও ফেরাউনের মর্মান্তিক প্রিণতি সম্পর্কে অবহিত করে বুঝানো হয়েছে যে, পৃথিবীতে সীমালংঘন ও বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি এমনই হয়ে থাকে এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে, বিশ্বের ব্যাবস্থাপনা এক মহাজ্ঞানী ও কুশলী সত্তার পরিচালনায়ই সামনে অগ্রসর হচ্ছে। এরপর জাহেলী সমাজের দুটি দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত, তারা বস্তুবাদী মানসিকতার কারণে ভাল-মন্দ নির্বিশেষে ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তিকেই সম্মান-অসম্মানের মানদণ্ড স্থির করে নিয়েছে। অথচ ধনাচ্যতা ও দারিদ্রতা উভয় । অবস্থাতেই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এ ব্যাপারে তাদের অজ্ঞতা-অস্বীকৃতি সম্পর্কে | www.boikeB°Htgspot.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।