EPR Late 0A 2 ANAT RE 2 AAA Rr SA ARIAS SOC D KOOSEPETERL সূরার প্রথম ‘আল গাশিয়াহ' শব্দটিকে সূরার নাম হিসেবে নেয়া হয়েছে। নাখিল্দেল্ত সম্ময্মকান্স রাসূলুল্লাহ (স) যখন নবুওয়াতের প্রাথমিককালে দীনের দাওয়াত ব্যাপকভাবে দেয়া শুরু করেন এবং কাফিররাও তীর দাওয়াত পেয়ে তার প্রতি উপেক্ষা দেখাতে শুরু করে তখনই সূরাটি অবতীর্ণ হয়। সুরার বিষয়বস্তুর আলোকে প্রমাণিত হয় যে, নবুওয়াতের প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর মধ্যে এ সূরাও অন্যতম । আলোচ্য বিষ্য্ম এ সূরার মূল আলোচ্য বিষয় হলো তাওহীদ ও আখেরাত ৷ রাসূলুল্লাহ (স) মক্ধা- বাসীদেরকে প্রথমত এ দুটো বিষয়ের দাওয়াতই দিয়েছেন ; কিন্তু তারা তাওহীদের প্রিবর্তে বহু দেব-দেবীতে বিশ্বাসী থেকেই যায় এবং আখেরাতের জীবনকে অস্বীকার করতে থাকে। অতপর তাদেরকে কেয়ামত সংঘটিত হওয়ার নিশ্চয়তা প্রদান করে, তাদের পরিবেশে বিরাজমান প্রাকৃতিক জগতের উদাহরণ দেখিয়ে, তাদের জীবন যাপন প্রণালী যে প্রাণীর উপর অনেকাংশে নির্ভরশীল সেই উটের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করে তাদেরকে তাওহীদ ও আখেরাত বিশ্বাসের প্রতি উদ্ধুদ্ধ করা হয়েছে। তারপর তাদের মাথার উপর ছেয়ে থাকা আকাশ, যমীনে স্থির দণ্ডায়মান পাহাড়ের সারি এবং পায়ের নিচের সমতল ও সুবিস্তৃত যমীন ইত্যাদির সৃষ্টি ও বিদ্যমান থাকার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে যে__এসব কিছু কি একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করে না ? এসব কিছু কি এটার প্রমাণ নয় যে, তিনি সর্বোচ্চ শক্তির অধিকারী ? তিনি.যেহেতু এসব সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও প্রথমবার তিনিই সৃষ্টি করেছেন। অতএব তিনি দ্বিতীয়বারও সৃষ্টি করে তোমাদের নিকট থেকে হিসাব খহণে সক্ষম । সুতরাং যে সত্তার ক্ষমতা এমন তাকে মেনে নিতে তোমাদের অসুবিধা কোথায় ? অবশেষে রাসূল (স)-কে যুক্তি-প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে যে, এ কাফেররা যদি আপনার দাওয়াতকে মেনে না নেয়, তাতে আপনার কোনো ক্রটি নেই, তাদের উপর | |,বল পয়োগকারী হিসেবে তো আপনাকে পাঠানো হয়নি। আপনি জোরপূর্বক তাদের | www.boik#dBEgspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।