শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 14
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সুরা আল আ'লা [তা শুনতে ও মানতে আগ্রহী নয় এবং সত্যপথে চলার উপদেশ যার জীবনে পরিবর্তনী| | আনবে না, তার পেছনে সময় ব্যয় করার প্রয়োজন নেই । যার মনে মন্দ পথে চলার | অশুভ পরিণামের ভয় থাকবে সে অবশ্যই আপনার কথা শুনবে ও মানবে । আর যে আপনার কথা শুনতে ও মানতে রাজী হবে না, সে অবশ্যই দুর্ভাগা, জাহার্নামের শাস্তিই তার ভাগ্যে জুটবে। সেখানে আর তার মৃত্যু হবে না এবং তার বাঁচাও বাঁচার মত হবে না। অবশেষে বলা হয়েছে যে, প্রকৃত সফলতার জন্য অবশ্যই দুনিয়ার চেয়ে আখেরাতের জীবনকেই প্রাধান্য দিতে হবে ; কারণ আখেরাত হলো চিরস্থায়ী_কুফর-শিরক থেকে নিজেদেরকে পবিত্র রাখতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে স্বরণ রাখতে হবে এবং তার নির্দেশের আলোকেই জীবন গড়তে হবে। আর আদায় করতে হবে ‘সালাত’ তথা নামায এ নির্দেশগুলো সকল নবী-রাসূলকেই দেয়া হয়েছিল_-ইবরাহীম ও মূসা (আ)-কে দেয়া কিতাবেও এ নির্দেশগুলো ছিল। 0 www.boikRAB HBgspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।