শব্চে শব্দে আল কুরআন সূরা আল জুমু'আহ LG) সখ [আল্লাহ তা'আলার (আল্লাহ ক্ষমা করুন) কোনো সন্দেহ আছে ; বরং এতে মহাম | আল্লাহ তীর বান্দাহকে সূক্ষ্ম ওয়াদা দিচ্ছেন। যেমন দুনিয়ার কোনো বাদশাহ তীর | কোনো কর্মচারীকে এরূপ কথা বললে সেই কর্মচারী এটাকে বাদশাহর নিশ্চিত ওয়াদা | হিসেবে মনে করে অত্যন্ত আগ্রহ ও মনোযোগ সহকারেই কাজটি করতে থাকে৷ ১৯. আলোচ্য আয়াতে যে ঘটনার দিকে ইংগীত করা হয়েছে তা সংক্ষেপে এই যে, আবদুল্লাহ ইবনে জাবির রা. থেকে বর্ণিত । তিনি বলেন-_একদা জুমু'আর দিন | রাসূলুল্লাহ সা. মিন্বরে দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ঠিক একই সময়ে মদীনাতে একটি ব্যবসায়ী কাফেলা উপস্থিত হলো। তখন অধিকাংশ সাহাবা সেদিকে দৌড়ে গেলেন। | কিন্তু, আমি, আবু বকর, ওমর রা.সহ বারজন রয়ে গেলাম । আর তখনই আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন। (বুখারী, মুসলিম, তিরমিযী) | অন্য এক বর্ণনায় আছে যে, লোকেরা বের হয়ে গেলেন এবং মাত্র বারজন লোক | থেকে গেলেন । তখন রাসূলুল্লাহ সা. তাদেরকে সম্বোধন করে বললেন__-“তোমরা যদি সকলেই চলে যেতে এবং একজন লোকও এখানে না থাকতো, তাহলে এ উপত্যকা আগুনের প্রবাহে প্লাবিত হতো ৷” (দুররুল মানসূর, রুহুল মাআনী) ২০. এ ঘটনায় সাহাবায়ে কিরামের যে ভুলটা দৃষ্টিগোচর হয়, তা তাঁদের ইচ্ছাকৃত ছিলো না, বরং তা ছিলো প্রশিক্ষণের অভাবজনিত কারণে ৷ তাছাড়া হিজরতের পর অল্প কিছু কালের মধ্যেই এ ঘটনা সংঘটিত হয়েছিলো। ফলে সাহাবায়ে কিরামের প্রশিক্ষণও তখন সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে ছিলো । অপর দিকে মক্কার কাফিররা নিজেদের | প্রভাব খাটিয়ে মদীনার অধিবাসীদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে | রেখেছিলো । যার ফলে মদীনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অভাব তীব্র হয়ে উঠেছিলো । দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার উর্ধে উঠে গিয়েছিলো । আর এজন্যই আল্লাহ তা'আলা প্রথমে শিক্ষাসুলভ কোমল ভাষায় সহানুভূতির ভঙ্গিতে জুমু'আর নিয়ম- কানুন শিক্ষা দিয়েছেন। পরে উপদেশের স্বরে বলেছেন যে, জুমু'আর খুতবা শোনা এবং জুমু'আর নামায আদায় করায় আল্লাহর নিকট তোমরা যে সাওয়াব পাওয়ার অধিকারী হবে, তা দুনিয়ার ব্যবসা-বাণিজ্য ও খেল-তামাশার তুলনায় অনেক গুণ বেশী উত্তম । (তাফহীম, ইবনে জারীর) ২১. অর্থাৎ আল্লাহ রিযিকদাতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । এর অর্থ এটা নয় যে, আল্লাহ ছাড়া রিযিকদাতা আরো আছে। বরং এর অর্থ হলো, দুনিয়াতে তোমরা যেসব মাধ্যমেই রিযিক পেয়ে থাকো না কেনো, প্রকৃত ও সর্বোত্তম রিযিকদাতা হলেন আল্লাহ তা‘আলা । কুরআন মাজীদে এ জাতীয় কথার অনেক উদাহরণ আছে । যেমন 'সষ্টাদের মধ্যে সবেত্তিম’ “ক্ষমাকারীদের মধ্যে সর্বোত্তম’ ‘বিচারকদের মধ্যে সর্বোত্তম’ ইত্যাদি ৷ সৃষ্টি, রিযিকদান, বিচারকার্য প্রভৃতি গুণবাচক শব্দগুলোর প্রয়োগ মাখলুক বা সৃষ্টির ক্ষেত্রে রূপক ও পরোক্ষ অর্থে এবং আল্লাহর ক্ষেত্রে প্রকৃত অর্থে করা হয়েছে। (2) | =) lr ISTE > পারা £ ২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।