শব্দে শব্দে আল কুরআন সূরা আস্ সফ |” ১০. অর্থাৎ আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবুওয়াত দাবীকারী এবং নবীর প্রতি] অবতীর্ণ আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কুরআনকে নবীর স্বরচিত বলে প্রত্যাখ্যান | কারীদের চেয়ে অধিক যালিম আর কেউ হতে পারে না। এটাই হলো আল্লাহর প্রতি মিথ্যারোপ । (তাফহীম) ১১. অর্থাৎ তাদেরকে তো ইসলামের প্রতি-ই আহ্বান করা হচ্ছে, অথচ তারা এটাকে প্রতারণা বলে প্রত্যাখ্যান করছে। সুতরাং সেই লোকদের চেয়ে বড় যালিম বা অত্যাচারী আর কেউ হতে পারে না। . একথাটি আশ্চর্য হয়ে আল্লাহ তা'আলা বলেছেন সেই লোকদের সম্পর্কে যারা ঈসা আ. ও মুহাম্মাদ সা.-এর মু’জিযাবলী ও প্রমাণাদি দেখার পরও তাদের নবুওয়াত অস্বীকার করছে। (কুরতুবী) ১২. অর্থাৎ ইসলাম বিরোধী শক্তি আল্লাহর দীন তথা ইসলামকে মুখের ফুঁ দিয়ে প্রদীপ নেভানোর মতো নির্মূল করে দিতে চায় ; কিন্তু ইসলাম-রূপ আল্লাহর নূরকে এভাবে মুখের ফুঁৎকারে নিভিয়ে দেয়া সম্ভব নয়। যেমন সম্ভব নয় আল্লাহর প্রজ্দ্বলিত সূর্যকে মুখের ফুঁৎকারে নিভিয়ে দেয়া । কারণ গোটা বিশ্বে ইসলামকে অন্য সকল দীনবা জীবনব্যবস্থার ওপর দলীল-প্রমাণ দ্বারা অথবা ক্ষমতা দ্বারা তিনি বিজয়ী ও প্রসারিত করবেন। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন-_ “আমার জন্য আল্লাহ যমীনকে একত্র করে দিয়েছিলেন। তখন আমি পূর্ব-পশ্চিম সবই দেখেছি। আমার জন্য (যমীনের) যতটুকু একত্র করা হয়েছিলো সেই সবের ওপর আমার উম্মতের মালিকানা প্রতিষ্ঠিত হবে” (মুসলিম) অর্থাৎএদীন অচিরেই পূর্ব-পশ্চিমে পৌছে যাবে । (কাবীর, সাফওয়া) এ আয়াত তৃতীয় হিজরী সনে ওহুদ যুদ্ধের পর নাযিল হয়েছে। সেই সময় ইসলাম শুধুমাত্র মদীনা শহরেই সীমাবদ্ধ ছিলো। আর রাসূলুল্লাহ সা.-ও উদ্ধৃত.হাদীসে সেই সময়ই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখন মুসলমানদের সংখ্যাও কয়েক হাজারের বেশী ছিলো না। ওহুদ যুদ্ধে মুসলমানরা ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে তারা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলো । এমতাবস্থায় আল্লাহর ঘোষণা ও রাসূলের ভবিষ্যদ্বাণীর মর্ম বুঝা না গেলেও উত্তরকালে তা অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছিলো। (তাফহীম) ১৩. অর্থাৎ আন্পাহ তা‘আলা তীর রাসূলকে হিদায়াত ও সত্য দীন ইসলাম নামক জীবনব্যবস্থা সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন এ উদ্দেশ্যে, যেনো তিনি ইসলামী জীবনব্যবস্থাকে অন্য যতসব জীবনব্যবস্থা দুনিয়াতে আছে সেসবগুলোর ওপর বিজয়ী করে দেন। ইসলামী জীবনব্যবস্থা কয়েক প্রকারে বিজয়ী হতে পারে _ এক $ সামরিক ও প্রশাসনিক বিজয় অর্থাৎইসলামপস্থীরাই ইসলামী বিধি-বিধান মতে রাষ্ট্র পরিচালনা করবে । কুরআন এবং সুন্নাহ-ই হবে সেই রাষ্ট্রের সংবিধান । রাসুলুল্লাহ সা.- এর যুগে, খোলাফায়ে রাশেদুন এবং তার পরে এভাবে ইসলাম বিজয়ী ছিলো । কুরআন এবং সুন্নাহ-ই ছিলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি । অতঃপর বিভিন্ন কারণে ইসলাম বিজয়ের অবস্থানে থাকেনি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ইসলাম আবার বিজয়ী হবে। ইতিমধ্যে ইসলামের বিজয়-আলামত বিশ্বব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। hl পারা £ ২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।