শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

ক সূরার প্রথম দিকের আয়াত দু'টোতে আল্লাহ তা'আলা কিয়ামত ও পরকাল অস্বীকৃতির আকীদা খণ্ডনে স্বয়ং কিয়ামত ও ‘নাফসে লাউয়ামাহ’ তথা তিরস্কারকারী | নাফসের কসম করেছেন। এর তাৎপর্য হলো-_কোনো বস্তুর সূচনা থাকলে তার শেষ | বা অন্ত থাকাটাই স্বাভাবিক । এ পৃথিবীকে একদিন সৃষ্টি করা হয়েছে__এটা মেনে | | নিলে, তার শেষ আছে-_ এটা মেনে নেয়া অনিবার্য । কেননা পৃথিবী প্রতিনিয়ত || | পরিবর্তনশীল । পৃথিবী ও সৃষ্টিজগত সর্বদা গতিশীল ও পরিবর্তনশীল হওয়ার কারণে | [ নিত্য নতুন রূপ ধারণ করছে। অতএব একদিন অবশ্যই এটা ধ্বংস হবে-_এটা | স্বাভাবিক । দিনের সূচনার পর তার অবসান হয়ে রাতের আগমন ঘটে । অতঃপর | রাতেরও অবসান হয় প্রকৃতির আগমন ও নির্গমনের ধারাটি আমাদের চোখের সামনে | হচ্ছে। অতএব এ পৃথিবীর যে একদিন অবসান ঘটবে, তা নিঃসন্দেহে বলা যায়। আর- | সে অবসানের ঘটনাটিই হলো মহাপ্রলয় বা কিয়ামত । তাই কসমের মর্ম হলো | কিয়ামত যে অবশ্যই সংঘটিত হবে তার সাক্ষ্যই হলো কিয়ামত ৷ ‘নাফসে লাউয়ামাহ’ বা তিরঙ্কারকারী নাফসের কসম করার তাৎপর্য হলো__মানুষ | কোনো লাভজনক কাজ করতে না পারলে বা তা হাতছাড়া হয়ে গেলে তার মন তাকে | তিরস্কার করে__কেনো সে কাজটি করতে পারলো না, বা কেনো কাজটি হাতছাড়া | হয়ে গেলো। পরকালেও কাফির ও পাপিষ্ঠ লোকদের বিবেক তাদেরকে দংশন করতে | থাকবে-_কেনো তারা দুনিয়াতে ভাল কাজ করেনি । সুতরাং পরকালের জীবন যে সত্য ও অবশ্যন্ভাবী, তার প্রমাণ মানুষের তিরঙ্কারকারী নাফস তথা বিবেকের মধ্যেই নিহিত । এজন্য আল্লাহ তা‘আলা ইরশাদ করছেন যে, নাফসে লাউয়ামার কসম, কিয়ামত ও পরকাল অবশ্যম্ভাবী । মানুষ যতোই মনে করুক না কেনো, আমি তাদের হাড়গুলোকে জড়ো করে তাদেরকে পুনজীবিত করতে পারবো না--এটা তাদের ভুল ধারণা । আমি যেহেতু তাদেরকে অনস্তিত্ব থেকে প্রথম সৃষ্টি করেছি। তাই মৃত্যুর পর পুনরায় তাদেরকে সৃষ্টি করা আমার জন্য খুবই সহজ কাজ । উল্লেখ্য যে, ‘নাফসে লাউয়ামাহ’ বা বিবেক প্রত্যেক মানুষের মধ্যেই বিরাজমান। আর মন্দ কাজের জন্য বিবেকের তিরস্কার বা দংশন এবং ভালো কাজের জন্য বিবেকের পরিতৃপ্তির-ই প্রমাণ করে যে, বিবেকের দাবী হলো মন্দ কাজের শাস্তি হোক এবং ভালো কাজের পুরস্কার দেয়া হোক । এটা প্রকৃতিরও স্বাভাবিক দাবী ; কিন্তু এ পৃথিবীতে সব মন্দ কাজের যথাযথ শাস্তিদান এবং সব ভালো কাজের পুরস্কার দান কোনো মতেই সম্ভব নয়। এটা সম্ভব হতে পারে একমাত্র মৃত্যুর পরের জীবনে । আর মৃত্যুর পরে যদি মানব সত্তা বিলীন ও নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে তার মন্দ কাজগুলোর শাস্তি থেকে যেমন সে রেহাই পেয়ে যাবে, তেমনি তার অনেক ভালো কাজের পুরস্কার থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। অথচ বিবেকের দাবী অনুসারে মানুষের ভালো বা মন্দ কাজের প্রতিবিধান না হওয়া উচিত । আর এ প্রতিবিধান না হওয়া ন্যায়-ইনসাফেরও খেলাফ । মহান আল্লাহর রাজত্বে এমন বে-ইনসাফীর কল্পনাও করা যেতে পারে না। সুতরাং মানুষের ভালো-মন্দ কাজের যথাযথ প্রতিবিধান হতে পারে একমাত্র মৃত্যুর | (,পরবর্তী জীবনে । আর সে জীবনই হলো আখিরাত বা পরকাল । পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।