শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 13
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

int BEC ER AEE ICUS TE ১৬ থেকে ১৯ পর্যন্ত আয়াতে নবী করীম সা.-কে লক্ষ্য করে বলা হয়েছে যে, আপনি | ওহী আয়ত্ব করার জন্য তাড়াহুড়ো করবেন না। ওহী আপনার স্মৃতিতে সংরক্ষণ করে দেয়া আমারই দায়িত্ব । সুতরাং জিবরাঈল আ. যখন আমার পক্ষ থেকে ওহী পাঠ করেন, তখন আপনি মনোযোগ সহকারে শুনুন। অতঃপর তাকে অনুসরণ করে পাঠ | করুন। এরপর পঠিত অংশের মর্ম বুঝিয়ে দেয়াও আমার দায়িত্‌ । ২০ থেকে ২৫ আয়াতে বলা হয়েছে যে, কিয়ামত ও পুনজীর্বনকে অস্বীকার করার দ্বিতীয় কারণ হলো, দুনিয়ার জীবনকে আখিরাতের ওপর প্রাধান্য দেয়া এবং এ জগতের সুখ-স্বাচ্ছন্্যকে মুখ্য ও স্থায়ী মনে করা । বলা হয়েছে _-আখিরাতে কতেক লোকের চেহারা খুশীতে আলোকোজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের ফায়সালা শোনার জন্য | তার প্রতি তাকিয়ে থাকবে। আর কতেক লোকের চেহারায় কালো ছায়া নেমে আসবে । তাদের বিপদ যে সমাগত তা তারা বুঝতে পারবে। ২৬ থেকে ৩০ আয়াতে মানুষের মৃত্যুকালীন দৃশ্যটি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, মানুষের মৃত্যুর সময় প্রাণ যখন ওষ্ঠাগত হবে আর তার স্বজনরা ওষধপত্র তথা চিকিৎসার ব্যাপারে নিরাশ হয়ে যাবে, তখন কেউ কেউ বলবে__-ঝাড়-ফুঁক করার কেউ | থাকলে নিয়ে এসো, যাতে তাকে বাচানো যেতে পারে। কিন্তু মুমূর্ষ লোকটি বুঝতে পারবে যে, এটা তার বিদায়কাল। অতঃপর সে বিপদের পর বিপদের সম্মুখীন হবে। সেদিন তাকে আল্লাহর নিকট-ই ফিরে যেতে হবে। ৩১ থেকে ৩৫ আয়াতে বর্ণিত কথাগুলো মুফাস্সিরীনে কিরামদের মতে আবু জাহেল সম্পর্কে বলা হয়েছে। বলা হয়েছে যে, এ পর্যন্ত উল্লিখিত আয়াতসমূহে সে বিশ্বাস | করে না এবং তার অবিশ্বাসের প্রমাণ হলো সে নামায আদায় করে না ; বরং এটাকে অর্থাৎ আখিরাতকে মিথ্যা মনে করে এবং মুখ ফিরিয়ে নেয়। আর সে নবীর দরবার থেকে গর্বের সাথে তার পরিবারের কাছে ফিরে যায় । সে অভিশপ্ত, তার ধ্বংস অনিবার্য । ৩৬ থেকে ৪০ আয়াতে বলা হয়েছে যে, মানুষ কি মনে করে যে, তাদেরকে জীব-জস্তুর মতো লাগামহীন অবস্থায় ছেড়ে দেয়া হবে ? এ পার্থিব জীবনে তাদের ওপর কোনো নৈতিক বাধ্যবাধকতা আরোপ করা হবে না ? আর মৃত্যুর পরে তাদেরকে পুনর্জীবিত করা হবে না ? তাদের নিজেদের সৃষ্টি সম্পর্কে তাদের ভেবে দেখা উচিত-_তারা কি স্থলিত একটি শুক্রবিন্দু ছিলো না ? অতঃপর পর্যায়ক্রমে রক্তপিণ্ড ও মাংসপিণ্ডে পরিণত করে তাদেরকে পূর্ণ মানবাকৃতি দেয়া হয়েছে। আর তাদেরকে যুগল নর-নারী রূপে সৃষ্টি করা হয়েছে। প্রথম সৃষ্টিকর্তা যখন আল্লাহ, তখন মৃত্যুর পর পুনরজীবিত করা তীর | পক্ষে অসম্ভব হবে কেনো ? দ্বিতীয়বার সৃষ্টি তো প্রথমবার সৃষ্টি থেকে সহজ এবং | আল্লাহ তা করতে পূর্ণ মাত্রায় সক্ষম ৷ le পারা £ ২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।